আজ ০৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
প্রকাশিত সংবাদের প্রতিবাদ তালায় মেয়ের মৃত্যুর বিচার দাবি, জামিনে থাকা আসামিদের বিরুদ্ধে হুমকির অভিযোগ আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার সাতক্ষীরার শ্যামনগরে মানবপাচারে সহায়তাকারী ও চোরাকারবারি সন্দেহে ২জন আটক তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২ সাতক্ষীরায় নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটরদের ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সুস্থতা কামনায় জাসাসের দোয়া মাহফিল ‎বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে পঞ্চম  দিনে সাগরজলে মাতলেন বিডিএফ প্রেসক্লাবের সদস্যরা সাতক্ষীরায় ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:৫৬:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে দৈনিক আলোর পরশ পত্রিকার প্রথম পাতায় ‘সাতক্ষীরা থানার তদন্তের খরচের টাকা আত্মসাতের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে বলা হয়েছে, ছয়ঘরিয়া এলাকার জিয়াউর ইসলাম জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষ ইমরান হোসেনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করেন। ওই অভিযোগের তদন্তের খরচ বাবদ ওসিকে দেওয়ার কথা বলে আমি তাঁর কাছ থেকে ৭ হাজার টাকা নিয়ে আত্মসাৎ করেছি।

প্রকাশিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। জিয়াউর ইসলামের সঙ্গে আমার কোনো টাকা লেনদেন হয়নি। আমার দাবি, সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদটি প্রকাশ করানো হয়েছে।

প্রকৃত ঘটনা হলো, জিয়াউর ইসলাম ১১ নম্বর ঝাউডাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত ১০ নভেম্বর তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ছয়ঘরিয়া মোড়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এ ঘটনা নিয়ে ১১ নভেম্বর সকালে তাঁর সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়। এর জের ধরে আমাকে সামাজিকভাবে হেয় করতে তিনি মিথ্যা তথ্য দিয়েছেন বলে আমার অভিযোগ।

প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে প্রকৃত ঘটনা যাচাই করে সংবাদ প্রকাশের অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী

মো. রানা হোসেন
পিতা: বজলুর রহমান
গ্রাম: ছয়ঘরিয়া, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপডেট সময়: ০৫:৫৬:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬