আজ ০৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
প্রকাশিত সংবাদের প্রতিবাদ তালায় মেয়ের মৃত্যুর বিচার দাবি, জামিনে থাকা আসামিদের বিরুদ্ধে হুমকির অভিযোগ আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার সাতক্ষীরার শ্যামনগরে মানবপাচারে সহায়তাকারী ও চোরাকারবারি সন্দেহে ২জন আটক তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২ সাতক্ষীরায় নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটরদের ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সুস্থতা কামনায় জাসাসের দোয়া মাহফিল ‎বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে পঞ্চম  দিনে সাগরজলে মাতলেন বিডিএফ প্রেসক্লাবের সদস্যরা সাতক্ষীরায় ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাতক্ষীরায় ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:৩৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

আবু আফফান (অনি): সাতক্ষীরায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা বাইপাস সড়কের ফুচকা বাংলা রেস্টুরেন্টের হলরুমে আলোচনা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তিলাওয়াত করেন সাংবাদিক আজিজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকাটির সাতক্ষীরা জেলা প্রতিনিধি মো. রমজান আলী। প্রধান অতিথি ছিলেন বাংলা ভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশার মর্যাদা রক্ষায় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা করতে হবে। সমাজ ও দেশের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি ও দৈনিক সাতক্ষীরা খবরের নির্বাহী সম্পাদক ডা. এস এম মহিদার হোসেন, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি মো. বেল্লাল হোসাইন, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি মাহমুদ হাসান, দৈনিক জনবাণীর জেলা প্রতিনিধি রাহান সিদ্দিক, যায়যায়দিনের জেলা প্রতিনিধি সর্দার আবু সাঈদ, সাতক্ষীরা সময়ের সম্পাদক মো. আরিফুল ইসলাম এবং দেশ সংলাপের সম্পাদক আলফাত হোসাইন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক ও দৈনিক প্রতিদিনের কণ্ঠের তালা উপজেলা প্রতিনিধি জমির উদ্দিন, দৈনিক ভোরের চেতনার সাতক্ষীরা জেলা অপরাধবিষয়ক প্রতিবেদক আব্দুর রশিদ, দৈনিক দক্ষিণের মশালের স্টাফ রিপোর্টার আবু আফফান (অনি), উইনুস আলী, সাব্বীর হোসেন ও জিয়াউর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক ঘোষণার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মো. হাফিজ। শেষে দৈনিক ভোরের চেতনার সম্পাদক শফিকুল ইসলামের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সাতক্ষীরায় ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময়: ০৫:৩৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬