আজ ০৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
উন্নয়ন প্রকল্পে অনিয়মের পুনরাবৃত্তি? কালিগঞ্জের পিআইও মফিজুর রহমানকে ঘিরে নতুন প্রশ্ন গাজী নজরুলের এমপি পদ বাতিলের দাবিতে উত্তাল শ্যামনগর, মানববন্ধন-বিক্ষোভ অব্যাহত মাদার নদীর উপর বাঁশের সাঁকোর স্থলে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন সম্পাদক-পত্নীর মৃত্যুতে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের গভীর শোক সম্পাদক আশেক-ই-এলাহীর সহধর্মিণীর ইন্তেকালে দৈনিক দক্ষিণের মশাল পরিবারের গভীর শোক আপত্তিকর ভিডিও বিতর্ক বহিষ্কার হলেন গাজী নজরুল, এমপি পদ কি থাকবে? সাতক্ষীরার কালিগঞ্জ থানার অভিযানে মাদক মামলার আসামিসহ ৯ জন আটক সাতক্ষীরার সাবেক ডিসি হুমায়ূন কবীরের কাছে সাড়ে ৪ কোটি টাকার ডলার বিক্রির দাবি দুই ব্যবসায়ীর প্রকাশিত সংবাদের প্রতিবাদ দুই ব্যবসায়ীর ডলার কেলেঙ্কারির অভিযোগে তোলপাড় সাতক্ষীরা,তদন্তের দাবি জোরালো

সকাল থেকেই প্রচারণার উচ্ছ্বাসে আব্দুর রউফ

  • রেজাউল ইসলাম
  • আপডেট সময়: ০৮:৫৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৩০৯ বার পড়া হয়েছে

সকাল ৭টা। আলিপুর বাজার তখনো পুরোপুরি জেগে ওঠেনি। দোকানপাট খুলছে ধীরে ধীরে। এরই মধ্যে লিফলেট হাতে মানুষের ভিড়ের মাঝখানে দেখা গেল বিএনপির প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে। দোকানের সামনে দাঁড়িয়ে করমর্দন, পথচারীদের সালাম, বৃদ্ধদের খোঁজখবর—দিনের শুরুটা ছিল একেবারেই ঘরোয়া আবহে। গণসংযোগ চলাকালে অনেকেই প্রার্থীর সঙ্গে কথা বলেন, কেউ অভিযোগ জানান, কেউ আবার শুভকামনা জানান। স্থানীয়দের ভাষ্য, “এভাবে প্রার্থীকে কাছে পাওয়া যায় না, আজ সেটা সম্ভব হয়েছে।” দুপুর গড়াতেই আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ জনসভাস্থলে পরিণত হতে শুরু করে। বিকেল ৩টার জনসভাকে ঘিরে আশপাশের গ্রাম থেকে লোকজন জড়ো হতে থাকেন। নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। জনসভায় বক্তব্য রাখবেন সাতক্ষীরা-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।

এছাড়া সন্ধ্যায় আমতলা মোড়ে দ্বিতীয় জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জনসভাকে কেন্দ্র করে পুরো এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে। স্থানীয় তরুণরা আচরণবিধি মেনে মোটরসাইকেল ছাড়াই হেঁটে মিছিল করে সভাস্থলের দিকে আসেন। রাজনৈতিকভাবে আলিপুর-আমতলা এলাকা বিএনপির জন্য গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত। দীর্ঘদিন পর সরাসরি প্রার্থীর উপস্থিতি স্থানীয়দের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে বলে মন্তব্য করেন অনেকে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

উন্নয়ন প্রকল্পে অনিয়মের পুনরাবৃত্তি? কালিগঞ্জের পিআইও মফিজুর রহমানকে ঘিরে নতুন প্রশ্ন

সকাল থেকেই প্রচারণার উচ্ছ্বাসে আব্দুর রউফ

আপডেট সময়: ০৮:৫৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬