আজ ০৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
newspaper কলারোয়ায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে সাতক্ষীরায় সিসিডিবির দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন সাতক্ষীরা সদর  হাসপাতালের ভিতর গৃহবধুকে ধর্ষন, আউট সোসিং কর্মী গ্রেপ্তার বাংলাদেশ ভুমিহীন আন্দোলনের আয়োজনে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে সাতক্ষীরায় দোয়া প্রকাশিত সংবাদের প্রতিবাদ তালায় মেয়ের মৃত্যুর বিচার দাবি, জামিনে থাকা আসামিদের বিরুদ্ধে হুমকির অভিযোগ আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার সাতক্ষীরার শ্যামনগরে মানবপাচারে সহায়তাকারী ও চোরাকারবারি সন্দেহে ২জন আটক তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২

এসিল্যান্ড অফিসের নাকের ডগায় সংস্কারের নামে নতুন দোকান ঘর নির্মাণের অভিযোগ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৭:২৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২৩৬ বার পড়া হয়েছে

তালা উপজেলার পাটকেলঘাটায় শত বছরের পুরানো ভাসমানবাজার (ট বাজার) বন্ধ -বস্ত নিয়ে সংস্কারের নামে চলছে দোকানঘর নির্মাণের মহা উৎসব। বর্তমানে এসি ল্যান্ড না থাকায় সার্ভেয়ার মিরাজ এবং নাজির নরুলআমিন এর সহযোগিতায় কয়েকটি দোকানঘর নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। সার্ভেয়ার মিরাজ এবং নাজির নুরুল আমিন মোটা অংকের অর্থের বিনিময়ে দোকানঘর নির্মাণের সুযোগ দিয়েছে এমনটাই অভিযোগ উঠছে। পূর্বের নায়েব তারক চন্দ্র মন্ডল এর কাছ থেকে ভাসমান বাজারের বন্ধবস্ত নিয়েছে এমনটাই দাবি করে দোকান মালিকগন।কাপড়পট্টিতে আঃ গফফার সরদারের দোকানঘরের ছবি সাংবাদিকরা তুলতে গেলে তাদেরকে বাধা দিয়ে বলে আমি উপর থেকে অনুমতি নিয়ে আসছি। অনুমতি পত্র দেখতে চাইলে না দেখিয়ে কয়েকজন বিএনপি’র নেতাদের নাম বলেন। গোশবাজারে আনিছ খাঁও একইভাবে বন্ধবস্তো নেওয়ার কথা বলে কিন্তুু প্রয়োজনীয় কাগজপত্র দেখাইতে পারে নাই। বন্দোবস্তের বিধিমালা ২০২৫ এর ২০(৩) বন্দোবস্ত গ্রহীতা কোনক্রমেই পাঁকা দোকানঘর নির্মাণ করিতে পারিবে না। এ বিষয়ে সার্ভেয়ার মিরাজ এর কাছে জানতে চাইলে বলেন এটা আসলেই ভাসমান বাজার কিনা আমার জানা নেই তবে ম্যাপ দেখে আমি বলতে পারবো। আপনি কিভাবে ঘর করার অনুমতি দিলেন এমন প্রশ্নের জবাবে বলেন তারা বন্দোবস্তের কাগজপত্র আমাকে দেখাইছে তবে দোকানঘরের ছাদপাঁকা করা যাবে না। এসিল্যান্ড অফিসের নাজির নুরুল আমিনের কাছে জানতে চাইলে বলেন সংস্কারের কথা বলেই অনুমতি নেওয়া লাগে। তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণার ব্যবহৃত ফোনে বারবার ফোন দিয়েও রিসিভ না করাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

newspaper

এসিল্যান্ড অফিসের নাকের ডগায় সংস্কারের নামে নতুন দোকান ঘর নির্মাণের অভিযোগ

আপডেট সময়: ০৭:২৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬