আজ ০৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এল নিনোর প্রভাবে ২০২৭ হতে পারে সবচেয়ে উষ্ণ বছর কাশিমাড়ি শ্রমিক লীগের হাসনাত হাসু’র অত্যাচারে ভূমি দস্যু চাঁদাবাজ নিপীড়ন থেকে রক্ষা পেতে মানববন্ধন ফেরৎ গেল ডুমুরিয়ায় দুটি খাল খননে ১ কোটি ৩৬ লাখ টাকা,উন্নয়ন বঞ্চিত হলো এলাকাবাসী  ডুমুরিয়ায় দিন-দুপুরে চৌধুরী বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ‎ডুমুরিয়ায় আসামি যুবলীগ কর্মী উত্তম বিশ্বাস গ্রেফতার কালিগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ১৫ আগস্ট পালনের অভিযোগ তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত যুবক আটক কুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোকারম হোসেনের ঘুষ বাণিজ্যের শেষ কোথায়? কালিগঞ্জে পিআইওর চালকের বেতন ৩০ হাজার, টাকা জোগান দেন কারা? জুমার দিনের যে মুহূর্তে দোয়া কবুলের কথা এসেছে হাদিসে

আশাশুনিতে এমপি রবিউল বাশার’র পক্ষ থেকে সিলিং ফ্যান বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী তুষার

সাতক্ষীরা-৩ (আশাশুনি- কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার’র পক্ষ থেকে আশাশুনি সদর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা,ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) সকালে আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে এসব সিলিং ফ্যান তুলে দেন।

ফ্যানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়,আশাশুনি হাফিজিয়া মাদ্রাসা,বড় দুর্গাপুর সার্বজনীন দুর্গা মন্দির,আশাশুনি প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন,আশাশুনি বুদ্ধপ্রতিবন্ধী স্কুল,আশাশুনি মোটরসাইকেল চালক সমবায় সমিতি, আদালতপুর দারুল আরকান হাফিজিয়া মাদ্রাসা, আশাশুনি ফজলুর রহমান হাফিজিয়া মাদ্রাসাসহ মোট ৯টি প্রতিষ্ঠান।

ফ্যান বিতরণকালে আবু মুছা তারিকুজ্জামান তুষার বলেন,“সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার’র পক্ষ থেকে এলাকার শিক্ষা,ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহায়তা এবং মানুষের সেবার অংশ হিসেবে এই উপহার প্রদান করা হচ্ছে। জনকল্যাণ ও এলাকার উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এ সময় সদর ইউনিয়ন জামায়াতের আমীর ও উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য এ.বি.এম.আলমগীর পিন্টু,সদর ইউনিয়ন সহ-সেক্রেটারি এস.এম. শহিদুজ্জামান বাবলু,মানবসম্পদ উন্নয়ন বিভাগের ইউনিয়ন সভাপতি ডা.রবিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

এল নিনোর প্রভাবে ২০২৭ হতে পারে সবচেয়ে উষ্ণ বছর

আশাশুনিতে এমপি রবিউল বাশার’র পক্ষ থেকে সিলিং ফ্যান বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী তুষার

আপডেট সময়: ০২:৪০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬