আজ ১০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
‎সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত: রাজনীতির সাফল্যের মূল চাবিকাঠি গোয়ালডাঙ্গা বাজারে বাসের সুপারভাইজার ও ভ্যানচালকের সংঘর্ষ সাতক্ষীরায় নিখোঁজের তিনদিন পর মিলল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ সাতক্ষীরায় নিউ গোল্ড জিম নামের ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র  আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লাখ টাকার মালামাল চুরি সুলতানপুর চাউল ব্যবসায়ী সমিতির কমিটি গঠন সভাপতি বিপুল সম্পাদক মামুন পার্কে পরকীয়া করতে গিয়ে স্ত্রীর হাতে আটক জামায়াত নেতা ফিরোজ:দল থেকে অব্যাহতি আব্দুর রউফের হস্তক্ষেপে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধের অবসান সাতক্ষীরায় ডলার বাণিজ্যের আড়ালে প্রতারণা অনুসন্ধানে উঠে এলো বিস্ময়কর তথ্য সাতক্ষীরায় বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা, শিক্ষা কার্যক্রম ব্যাহত
পানি নিষ্কাশন ও মাঠ ভরাটে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরায় বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা, শিক্ষা কার্যক্রম ব্যাহত

  • আব্দুর রহমান
  • আপডেট সময়: ০১:০৫:২১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ১৪৯ নং শ্রীফলকাটি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠজুড়ে বর্ষার শুরুতেই দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। মাঠে হাঁটুসমান পানি জমে থাকায় কোমলমতি শিক্ষার্থীদের প্যান্ট গুটিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে। অনেক সময় বই-খাতাসহ স্কুলব্যাগ পানিতে ভিজে যাচ্ছে। এতে পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, মাঠটি নিচু হওয়ায় প্রতি বছর বর্ষা মৌসুমে চারপাশে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। চলতি বছরও একই পরিস্থিতি দেখা দিয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের টয়লেটে যাওয়ার পথও পানির নিচে তলিয়ে থাকায় শিশুদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ অবস্থায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম গত ৮ জুলাই সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন। আবেদনে তিনি বিদ্যালয়ের পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং মাঠ ভরাটের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। আবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো সমাধান হয়নি। ফলে প্রতি বর্ষায় একই দুর্ভোগের শিকার হতে হচ্ছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের। বিদ্যালয়ের কয়েকজন অভিভাবক বলেন, বর্তমান সরকার শিশুদের শিক্ষা ও খেলাধুলার পরিবেশ উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। কিন্তু জলাবদ্ধতার কারণে এই বিদ্যালয়ের শিশুরা স্বাভাবিকভাবে ক্লাসে অংশ নিতে পারছে না। অনেক অভিভাবক বাধ্য হয়ে সন্তানদের বিদ্যালয়ে পৌঁছে দিচ্ছেন। স্থানীয়দের ভাষ্য, মাঠটি ভরাট ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে শুধু শিক্ষার পরিবেশই উন্নত হবে না, শিশুদের খেলাধুলার সুযোগও নিশ্চিত হবে। এ বিষয়ে প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম বলেন, “শিশুদের কষ্ট দেখে আর চুপ করে থাকা সম্ভব হয়নি। তাই জেলা প্রশাসকের কাছে আবেদন করেছি। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হলে শিক্ষার্থীরা নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে বিদ্যালয়ে আসতে পারবে।” এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, জলাবদ্ধতার স্থায়ী সমাধান করে শিশুদের জন্য একটি নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

‎সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত: রাজনীতির সাফল্যের মূল চাবিকাঠি

পানি নিষ্কাশন ও মাঠ ভরাটে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরায় বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা, শিক্ষা কার্যক্রম ব্যাহত

আপডেট সময়: ০১:০৫:২১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬