আজ ১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
newspaper কলারোয়ায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে সাতক্ষীরায় সিসিডিবির দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন সাতক্ষীরা সদর  হাসপাতালের ভিতর গৃহবধুকে ধর্ষন, আউট সোসিং কর্মী গ্রেপ্তার বাংলাদেশ ভুমিহীন আন্দোলনের আয়োজনে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে সাতক্ষীরায় দোয়া প্রকাশিত সংবাদের প্রতিবাদ তালায় মেয়ের মৃত্যুর বিচার দাবি, জামিনে থাকা আসামিদের বিরুদ্ধে হুমকির অভিযোগ আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার সাতক্ষীরার শ্যামনগরে মানবপাচারে সহায়তাকারী ও চোরাকারবারি সন্দেহে ২জন আটক তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:২২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৩৭২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় সিএন্ডএফ এজেন্টদের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে উত্তপ্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা। শনিবার (১৮ এপ্রিল) সকালে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রউফ। তিনি তার বক্তব্যে বন্দরের বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা ও এজেন্টদের প্রতি অবহেলার অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোমরা বন্দরের ব্যবসায়ীদের ন্যায্য অধিকার নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বা গড়িমসি বরদাস্ত করা হবে না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু। তিনি বন্দরের সার্বিক উন্নয়ন ব্যাহত হওয়া এবং ব্যবসায়িক পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে কড়া সমালোচনা করেন। এছাড়া অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবু হাসান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এজেন্টদের স্বার্থ উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা প্রতিহত করা হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আবু মুসা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতির (রেজি: নং ৮৭/সাত) সভাপতি ও আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলামসহ বন্দরের বিভিন্ন নিবন্ধিত সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। সভায় বক্তারা একযোগে ঘোষণা দেন, ভোমরা স্থলবন্দরের চলমান সমস্যার দ্রুত সমাধান না হলে তারা কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন। এ অবস্থানকে কেন্দ্র করে বন্দরের ব্যবসায়ী মহলে ইতোমধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

newspaper

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময়: ০৯:২২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬