আজ ১০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা নিখোঁজের ১৫ বছর: আবু সেলিমের সন্ধান কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল আলিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের শুভ উদ্বোধন সত্য ও সাহসের আলোকযাত্রায় ১১ বছরে দক্ষিণের মশাল প্রাথমিক শিক্ষা পদক ২০২৬: সাতক্ষীরায় সেরাদের জয়গান সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ‘যে রইদ দের, পানি কমাইয়া দিলে মাইনসে কিছু ধান আনতো পারলোনে’ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

‘আশ্বাস’ প্রকল্পের আওতায় সিটিআইপি অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:৪৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ২৬৮ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ, সাতক্ষীরা: সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ ও পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে ‘কাউন্টার ট্রাফিকিং ইন পারসন’ (সিটিআইপি) অ্যাক্টিভিস্টদের দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ) সকাল ১০টায় শহরের হোটেল টাইগার প্লাসের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর-এর আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনাল-এর বাস্তবায়নাধীন ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। সিটিআইপি সদস্য আসাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের সমন্বয়কারী সুবল কুমার ঘোষ।

প্রশিক্ষণ সেশনে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন অগ্রগতি সংস্থার সাইকোসোশ্যাল কাউন্সিলর তামান্না আনজুমান, সিটিআইপি সদস্য শাফিরুল ইসলাম, সোহেল আহম্মেদ, সালমা আক্তার ও কর্ণ বিশ্বাস কেডি। তারা মানব পাচার, নিরাপদ অভিবাসন, পাচারের বর্তমান প্রবণতা, সাইবার ট্রাফিকিং এবং সারভাইভার শনাক্তকরণ বিষয়ে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা প্রদান করেন।

এছাড়া প্রশিক্ষণে আইনি সহায়তা প্রদান, ‘ট্রমা ইনফর্মড কমিউনিকেশন’ বা সংবেদনশীল যোগাযোগ এবং কার্যক্রমের স্থায়িত্ব (সাসটেইনেবিলিটি) বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়। দিনব্যাপী এই আয়োজনে মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের দ্রুত শনাক্তকরণ, প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং পুনর্বাসন সেবার সঙ্গে রেফার করার মাধ্যমে সারভাইভারদের সহায়তায় কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

উল্লেখ্য, ‘আশ্বাস’ প্রকল্পটি বর্তমানে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চারটি জেলা—খুলনা, সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহে রূপান্তরের মাধ্যমে মাঠপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সিটিআইপি অ্যাক্টিভিস্টরা ভবিষ্যতে মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা বিনিময়

‘আশ্বাস’ প্রকল্পের আওতায় সিটিআইপি অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ

আপডেট সময়: ০৯:৪৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬