আজ ০৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
newspaper কলারোয়ায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে সাতক্ষীরায় সিসিডিবির দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন সাতক্ষীরা সদর  হাসপাতালের ভিতর গৃহবধুকে ধর্ষন, আউট সোসিং কর্মী গ্রেপ্তার বাংলাদেশ ভুমিহীন আন্দোলনের আয়োজনে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে সাতক্ষীরায় দোয়া প্রকাশিত সংবাদের প্রতিবাদ তালায় মেয়ের মৃত্যুর বিচার দাবি, জামিনে থাকা আসামিদের বিরুদ্ধে হুমকির অভিযোগ আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার সাতক্ষীরার শ্যামনগরে মানবপাচারে সহায়তাকারী ও চোরাকারবারি সন্দেহে ২জন আটক তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২
জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় জেলাবাসী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টার সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত

  • রেজাউল ইসলাম
  • আপডেট সময়: ০১:২০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৫৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রউফ এবং জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা চেম্বার অফ কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার জেলা পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে আলহাজ্ব আব্দুর রউফের দুই পৌত্র সামির সোয়েব রাদমির ও আব্দুল্লাহ আল সিয়াম এবং ব্যবসায়ী ও সমাজসেবক যুবনেতা মোহাম্মদ শাফিন আহমেদও উপস্থিত ছিলেন। বৈঠকে সাতক্ষীরার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

আলহাজ্ব আব্দুর রউফ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের চাঙ্গা রাখতে এবং সংগঠনকে শক্তিশালী করতে গৃহীত পদক্ষেপসমূহ উপদেষ্টাকে অবহিত করেন। উপদেষ্টা হুমায়ুন কবির নেতৃবৃন্দকে সতর্ক করে বলেন, “দলের অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখা এবং জনগণের আস্থা অর্জন করা অপরিসীম গুরুত্বের। তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করতে হবে।” সাক্ষাৎ শেষে আলহাজ্ব আব্দুর রউফ বলেন, “দলের অভিভাবক তারেক রহমানের উপদেষ্টার সঙ্গে এই সাক্ষাৎ আমাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করবে। আমরা সাতক্ষীরায় বিএনপিকে শক্তিশালী দুর্গ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।” নাসিম ফারুক খান মিঠু জানান, কেন্দ্রীয় নেতৃত্বের দিকনির্দেশনা সাতক্ষীরার উন্নয়ন ও সাংগঠনিক পুনর্গঠনে বিশেষ প্রেরণা হিসেবে কাজ করবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

newspaper

জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় জেলাবাসী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টার সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত

আপডেট সময়: ০১:২০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬