আজ ০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সরকারি অফিসেই ‘ব্যক্তিগত বাসা’! বাড়ি ভাড়াও তুলছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারেক রহমানের কাছে অভিযোগ: কালিগঞ্জে রোকনুজ্জামানের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপির ভাবমূর্তি বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি ফুলতলায় অস্ত্র, গুলি ও ইয়াবাসহ যশোর জেলা পুলিশের কনস্টেবল গ্রেপ্তার সাতক্ষীরায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন শ্যামনগরে সম্পত্তি দখলের প্রতিবাদে মানববন্ধন শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ সাতক্ষীরাবাসীকে ধর্মান্ধ মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ  শ্যামনগর উপজেলা ওলামা দলের আহ্বায়ক কমিটির অনুমোদন  নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে  অধিকারের  মানববন্ধন

ধানের শীষের ভোট বিপ্লবে ১২ ফেব্রুয়ারি স্বাধীনতা বিরোধীদের ‘লাল কার্ড’— আগরদাঁড়ীর জনসভায় আব্দুর রউফ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:৩৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪২৫ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে আগরদাঁড়ী ফুটবল মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে আগরদাঁড়ী ইউনিয়নবাসীর আয়োজনে এবং ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন, “সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের গণজোয়ার দেখে স্বাধীনতা বিরোধীদের মাথা খারাপ হয়ে গেছে। ছাত্রশিবিরের ছেলেদের দিয়ে ধানের শীষের ব্যানার ছেঁড়ানো হচ্ছে। ব্যানার ছিঁড়লে আমাদের ভোট কমবে না; বরং আল্লাহর রহমতে ধানের শীষের ভোট আরও বাড়বে। আগরদাঁড়ী এখন ধানের শীষের ঘাঁটি। আজকের এই জনসমুদ্রই প্রমাণ করে এখানে ধানের শীষের জোয়ার উঠেছে। ধানের শীষের ভোট বিপ্লবের মাধ্যমে ১২ ফেব্রুয়ারি স্বাধীনতা বিরোধীদের লাল কার্ড দেখানো হবে।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক আহছানুল কাদির স্বপন, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব, সদর উপজেলা দলের আহ্বায়ক নজরুল ইসলাম, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান আজাদী, শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ তাজিমুজ্জামান তাজু, আগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান বাবলু, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মনজুরুল আলম বাপ্পি, কুশখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাসার, আগরদাঁড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান প্রিন্স প্রমুখ। জনসভায় আরও জানানো হয়, শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নূর মোহাম্মদ ফুল দিয়ে আব্দুর রউফের হাতে বিএনপিতে যোগদান করেন। আগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ বিপুল সংখ্যক নারী-পুরুষের উপস্থিতিতে জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সরকারি অফিসেই ‘ব্যক্তিগত বাসা’! বাড়ি ভাড়াও তুলছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ

ধানের শীষের ভোট বিপ্লবে ১২ ফেব্রুয়ারি স্বাধীনতা বিরোধীদের ‘লাল কার্ড’— আগরদাঁড়ীর জনসভায় আব্দুর রউফ

আপডেট সময়: ০৬:৩৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬