আজ ০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভোমরার হালিম মাস্টারের বিরুদ্ধে মাদক সাম্রাজ্য গড়ার অভিযোগ আশাশুনিতে জলবায়ু সহনশীল উপকূল গড়তে লিডার্সের  উন্নয়ন প্রশিক্ষণ  আশাশুনিতে জমি নিয়ে বিরোধের জেরে ঘরে ঢুকে নারীদের মারপিট  অনিয়ম-দুর্নীতির গ্যাড়াকলে বিপর্যস্ত নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত প্রচারের’ অভিযোগ ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস কালিগঞ্জে সংখ্যালঘু পরিবারের জমি দখলচেষ্টাও হামলা রোকনুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা কোথায়? এক মাসের মধ্যে শাখরা-কোমরপুর সেতুর সংস্কারকাজ শুরুর ঘোষণা দিলেন আব্দুর রউফ উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের বিরুদ্ধে নানা অভিযোগ সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা বিনিময়
পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভানুধ্যায়ী মহল গভীর আনন্দ প্রকাশ করেছেন

সংগ্রামের গল্পে ঢাবি জয়: দিহানের অদম্য সাফল্য

  • আব্দুর রহমান
  • আপডেট সময়: ০৬:০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৪৪০ বার পড়া হয়েছে

অদম্য মনোবল, কঠোর অধ্যবসায় ও স্বপ্নের প্রতি গভীর বিশ্বাস থাকলে যে প্রতিকূলতাও জয় করা সম্ভব—তারই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে শামস ফারদিন দিহান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ১০৩তম স্থান অর্জন করে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে নিজের জায়গা নিশ্চিত করেছে সে।

একটি মফস্বল শহর সাতক্ষীরা থেকে উঠে এসে এমন সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রাম, আত্মনিবেদন ও নীরব সাধনার গল্প। দিহানের বাবা সিনিয়র সাংবাদিক, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার ও ভয়েস অব সাতক্ষীরা সম্পাদক এম কামরুজ্জামান দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন অসুস্থ থাকায় ঢাকায় গিয়ে ভর্তি কোচিং করার সুযোগ পায়নি দিহান। তবে এই প্রতিকূলতা তার স্বপ্নকে দমিয়ে রাখতে পারেনি।

পরিবার সূত্রে জানা যায়, এই কঠিন সময়ে দিহানের মা সেলিনা সুলতানা সাতক্ষীরা ছফুরননেছা কলেজের প্রভাষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সংসার ও সন্তানের পড়াশোনার পুরো দায়িত্ব একাই বহন করেছেন। মায়ের ত্যাগ, নিরব প্রেরণা ও সময় দেওয়াই দিহানের এগিয়ে চলার অন্যতম প্রধান শক্তি হয়ে উঠেছে।

দিহানের জীবনে অনুপ্রেরণার আরেকটি বড় উৎস তার নানা—সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক ও আইনজীবী অ্যাডভোকেট এ কে এম শহীদউল্লাহ। নানার সঙ্গে নিয়মিত ইংরেজি পত্রিকা পাঠ, হাঁটাহাঁটি এবং জীবনবোধ নিয়ে আলোচনার মধ্য দিয়ে দিহানের চিন্তাশক্তি ও মনন বিকশিত হয়েছে। নানার স্বপ্ন ও আদরের মানুষ হিসেবেও দিহান পরিবারের কাছে বিশেষ স্থান দখল করে আছে।

এই অসাধারণ সাফল্যে দিহানের পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভানুধ্যায়ী মহল গভীর আনন্দ প্রকাশ করেছেন। তাঁদের বিশ্বাস, এই অর্জন কেবল একটি পরীক্ষার ফল নয়—এটি ধৈর্য, অধ্যবসায় ও পারিবারিক মূল্যবোধের বাস্তব প্রতিফলন।

উল্লেখ্য, শামস ফারদিন দিহান সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ও সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ–৫ অর্জন করেছেন, যা তার ধারাবাহিক কৃতিত্বের স্বাক্ষর বহন করে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ভোমরার হালিম মাস্টারের বিরুদ্ধে মাদক সাম্রাজ্য গড়ার অভিযোগ

পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভানুধ্যায়ী মহল গভীর আনন্দ প্রকাশ করেছেন

সংগ্রামের গল্পে ঢাবি জয়: দিহানের অদম্য সাফল্য

আপডেট সময়: ০৬:০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬