আজ ০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা নিখোঁজের ১৫ বছর: আবু সেলিমের সন্ধান কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল আলিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের শুভ উদ্বোধন সত্য ও সাহসের আলোকযাত্রায় ১১ বছরে দক্ষিণের মশাল প্রাথমিক শিক্ষা পদক ২০২৬: সাতক্ষীরায় সেরাদের জয়গান সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ‘যে রইদ দের, পানি কমাইয়া দিলে মাইনসে কিছু ধান আনতো পারলোনে’ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

তালায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০২:৩৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৩২৯ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ ও মানব পাচার রোধ, লিগ্যাল এইড সুবিধা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান। তিনি নারী ও শিশু সুরক্ষা নিশ্চিত করা, আইনি সহায়তা গ্রহণের গুরুত্ব এবং সচেতন ভোটার হিসেবে নাগরিক দায়িত্ব পালনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। সভায় সভাপতিত্ব করেন খলিলনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাশ মণ্ডল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খলিলনগর ক্যাম্প ইনচার্জ শহর আলী, তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেবকী রানী রায়, প্রশিক্ষক আলেয়া খাতুন, ইউপি সদস্য জিয়াউর রহমান, সেলিম হোসেন, আওরঙ্গ হাওলাদার, মেহেদি হাসান, শিরিনা সুলতানা, পারভীন আক্তার, লিয়াকত হোসেন, আব্দুল জলিল শেখ, নাছিমা আক্তার, প্রকাশ দালাল এবং ইউনিয়ন পরিষদ সচিব শেখ রেজাউল করিমসহ অন্যান্যরা। বক্তারা বাল্যবিবাহ ও নারী নির্যাতন রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি যেকোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়ার আহ্বান জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা বিনিময়

তালায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

আপডেট সময়: ০২:৩৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬