আজ ০৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় বড় পরিবর্তনের আভাস শ্যামনগরের উপকূলীয় কৈখালী ভূমি অফিসে জরাজীর্ণ টিন সেটে চলছে দুই ইউনিয়নের ভূমি সেবা আশাশুনির তেতুলিয়া-টিকা সড়কের কোদালশাহ স্লুইস গেটে ধস,প্লাবনের শঙ্কায় ১০ গ্রামের মানুষ দেবহাটা-কালিগঞ্জে সরকারি বরাদ্দের টাকা গিলে খাচ্ছে পিআইও মফিজুর ‘তোমরা আমাদের অবাক করে দিয়েছ’, মিরাজকে গিলক্রিস্ট ট্রলের ‘লর্ড শান্ত’ এখন সত্যিকারের ‘লর্ড’ সাতক্ষীরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় বল্লী ইউনিয়নে জমিজমা বিরোধের জেরে নারীসহ পরিবারের ওপর হামলায় থানায় লিখিত অভিযোগ চিকিৎসার আশ্বাসে তালায় এনে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় নারীসহ গ্রেপ্তার ২ শ্যামনগরের উপকূলে রাস্তা সংস্কার না হওয়ায় এলাকাবাসী ধান রোপন করে প্রতিবাদ
ব্রহ্মরাজপুরে পুলিশের সফল অভিযান

সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় আরেক আসামী গ্রেফতার

  • আব্দুর রহমান
  • আপডেট সময়: ০৩:৩৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৬২৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর থানার নেহালপুর এলাকায় সরকারি কাজে বাধা প্রদান ও অবৈধ মাটি/বালু উত্তোলনের ঘটনায় নতুন করে আরও একজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। নিহিত সূত্রে জানা যায়, নেহালপুর পোল্ডার নং ২ ও ৬-৮ এর বেতনা নদী খনন কাজের জন্য হাজীখালী (গেট) থেকে শালিখাডাঙ্গা পর্যন্ত নদীর বাম ও ডান তীরে অবৈধভাবে মাটি ও বালু সংগ্রহ করছিলেন আসামীরা। এই তথ্য পেয়ে মোঃ লিয়াকত আলী, উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা, সাতক্ষীরা পানি উন্নয়ন সদর শাখা-৩, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সাতক্ষীরার প্রতিনিধি ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে আসামীরা ওই কর্মকর্তাকে হুমকি-ধামকি প্রদান করে। পরে কর্মকর্তার অবহিত করার পর ব্রহ্মরাজপুর ক্যাম্প ইনচার্জ ঘটনাস্থলে পুলিশসহ উপস্থিত হয়ে মাটি ভর্তি একটি ট্রলি এবং আসামী কেসমত আলীকে আটক করে। এরপর, ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় অন্যান্য আসামীরা বেআইনিভাবে পুলিশের ক্যাম্পে হাজির হয়ে ট্রলি ও আসামী কেসমত আলীকে ছিনিয়ে নেয়। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম-এর নির্দেশনায় এবং  সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম-এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে। এসআই মোঃ সাইদুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে সাতক্ষীরা সদর থানার দেবনগর এলাকা থেকে মামলায় তদন্তে প্রাপ্ত আসামী মোঃ শিমুল আহম্মেদ @ শ্যাম কে গ্রেফতার করে। এ পর্যন্ত ব্রক্ষ্মরাজপুর পুলিশ ফাড়িতে হামলার মামলায় মোট ৪জন গ্রেপ্তার হয়েছেন। অবশিষ্ট আসামিদের ধরার জন্য অভিযান অব্যহত রয়েছে। সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় বড় পরিবর্তনের আভাস

ব্রহ্মরাজপুরে পুলিশের সফল অভিযান

সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় আরেক আসামী গ্রেফতার

আপডেট সময়: ০৩:৩৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫