আজ ০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরা সদরে ৭৫ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ,সন্ধান চেয়ে পরিবারের আকুতি ডুমুরিয়ায় মৎস্য ঘের দখলচেষ্টার অভিযোগ নির্মাণকাজ বন্ধ করল পুলিশ শহীদদের প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি জুলাই চেতনা ধারণে শ্যামনগরে বিএনপির বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ প্রবীণ কল্যাণ সংস্থার শোকসভা ও দোয়া উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগ সাতক্ষীরায় আওয়ামীলীগ নেত্রী রওশন আরা রুবির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ আশাশুনিতে সোলার ব্যাটারি চুরির অভিযোগে যুবককে গণধোলাই আশাশুনিতে ২০২৫-২৬ অর্থবছরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৭১ হাজার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:৪১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৫১২ বার পড়া হয়েছে

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের দুই বছরের আগ্রাসনের পর নতুন করে গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। কিন্তু যুদ্ধবিরতির মধ্যেই স্থানীয় ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি সামরিক বাহিনী। আড়াই মাসের বেশি এ সময়ে ৪০০’র বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলিরা। এতে দুই বছরের বেশি সময়ের মধ্যে মোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৭১ হাজার।

শনিবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আগের ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় চারজন নিহত ও আটজন আহত হয়েছেন। এছাড়া আগের হামলায় ধ্বংসস্তূপ থেকে ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে ১১ অক্টোবর থেকে শনিবার পর্যন্ত নিহতের সংখ্যা ৪১৪ ও আহত এক হাজার ১৪২ জনে দাঁড়িয়েছে। এছাড়া মোট ৬৭৯ লাশ উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শনিবার পর্যন্ত দুই বছরের বেশি সময় ইসরাইলি আগ্রাসনে মোট ৭১ হাজার ২৬৬ জন নিহত এবং এক লাখ ৭১ হাজার ২১৯ জন আহত হয়েছেন।

এদিকে, শনিবার অবরুদ্ধ উপত্যকার বিভিন্ন স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার খবরে জানানো হয়, ইসরাইলি বাহিনী গাজা শহর, জাবালিয়া ও খান ইউনুসে বিমান হামলা চালিয়েছে। এছাড়া মধ্য গাজার মাগাজি ও নুসাইরাত শরণার্থী শিবিরে কামানের গোলাবর্ষণ করেছে ইসরাইলিরা। অপরদিকে গাজা শহরের উপকূলে ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরাইলি নৌবাহিনী গুলি চালিয়েছে।

গাজায় হামলার সঙ্গে সঙ্গে ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরে তাণ্ডব চালিয়ে আসছে। ওয়াফার খবরে জানানো হয়, ইসরাইলি সেনারা জেনিনের দক্ষিণে কাবাতিয়া গ্রামে শনিবার বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালায়। এ সময় স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে তারা। অভিযানের সময় কয়েকটি বাড়িকে মিলিটারি চেকপোস্টে পরিবর্তিত করে তারা। এছাড়া গ্রামের স্কুলকে সামরিক ঘাঁটিতে রূপান্তর করে তারা। অভিযানের সময় বিভিন্ন স্থাপনা ধ্বংস করে ইসরাইলি সেনারা। এছাড়া গ্রামের বিদ্যুৎ সরবরাহের লাইন কেটে দেয় তারা।

এর আগে শুক্রবার নাবলুসে একদল ইসরাইলি বসতি স্থাপনকারীর হামলায় এক ফিলিস্তিনি আহত হন। এছাড়া হেবরনের কাছে ইয়াত্তা ও বাইত উম্মার গ্রাম থেকে এক নারী, এক বৃদ্ধ ও চার শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করে ইসরাইলি সেনারা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা সদরে ৭৫ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ,সন্ধান চেয়ে পরিবারের আকুতি

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৭১ হাজার

আপডেট সময়: ১০:৪১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫