আজ ১১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
দেয়াড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: প্রচারণায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী আনিসুর রহমান ‎সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত: রাজনীতির সাফল্যের মূল চাবিকাঠি গোয়ালডাঙ্গা বাজারে বাসের সুপারভাইজার ও ভ্যানচালকের সংঘর্ষ সাতক্ষীরায় নিখোঁজের তিনদিন পর মিলল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ সাতক্ষীরায় নিউ গোল্ড জিম নামের ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র  আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লাখ টাকার মালামাল চুরি সুলতানপুর চাউল ব্যবসায়ী সমিতির কমিটি গঠন সভাপতি বিপুল সম্পাদক মামুন পার্কে পরকীয়া করতে গিয়ে স্ত্রীর হাতে আটক জামায়াত নেতা ফিরোজ:দল থেকে অব্যাহতি আব্দুর রউফের হস্তক্ষেপে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধের অবসান সাতক্ষীরায় ডলার বাণিজ্যের আড়ালে প্রতারণা অনুসন্ধানে উঠে এলো বিস্ময়কর তথ্য

মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই হোক আজকের দিনের অঙ্গীকার: আব্দুল খালেক

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:৪৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৪৬৭ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার যুব বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালির নেতৃত্ব দেন সাতক্ষীরা সদর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে আমতলা সংলগ্ন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়ে খুলনা রোড মোড়, নিউমার্কেট মোড় ও পাকাপুল মোড় প্রদক্ষিণ করে পুনরায় বয়েজ স্কুল মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আজিজুল ইসলাম, শহর শিবির সভাপতি আল মামুন, শহর জামায়াত আমির জাহিদুল ইসলাম, সদর আমির মাওলানা মোশারফ হোসেন, নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, শহর নায়েবে আমির ফখরুল হাসান লাভলু, শহর সেক্রেটারি খোরশেদ আলম ও সেক্রেটারি হাবিবুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা বিজয় দিবসের চেতনায় দেশ গঠন, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “স্বাধীনতার ৫৪ বছর অতিক্রান্ত হলেও জনগণ আজও প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়াই হোক আজকের দিনের অঙ্গীকার।” র‌্যালিতে জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

দেয়াড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: প্রচারণায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী আনিসুর রহমান

মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই হোক আজকের দিনের অঙ্গীকার: আব্দুল খালেক

আপডেট সময়: ০৫:৪৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫