আজ ০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশাশুনি প্রেসক্লাবের দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার মায়ের কাছে ক্ষমা চেয়ে চিরকুট, নালিতাবাড়ীতে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু বাণিজ্য থেকে প্রতিরক্ষা—বদলে যাচ্ছে বাংলাদেশের ভূরাজনৈতিক বাস্তবতা গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নারীর হাতে সেলাই মেশিন, পাহাড়ি পরিবারে সচ্ছলতার প্রত্যাশা ডাকসু আর্কাইভে ইতিহাসের মুখোমুখি নতুন প্রজন্ম সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ুথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত আন্তর্জাতিক ফাইটারদের চ্যালেঞ্জ, জেডএফসি-২-তে উজ্জ্বল বাংলাদেশ প্রেস ব্রিফিংয়ে রিংয়ের আবহ, কাল জুলকান ইনডোর এরিনায় শিরোপার লড়াই

দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মী নিহত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:১৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৭৭৯ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মী মো. রফিক ওরফে রাফি (৫৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত পৌনে ৭টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পচাভিটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিক স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রফিক বাজারের একটি দোকানে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে এসে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। বুকে গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় রবজেল ফরাজিইউসুফ নামে দু’জন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, হত্যার কারণ স্পষ্ট নয়। তবে পূর্বশত্রুতার জেরে ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে; অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও কোনো মামলা হয়নি।

দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। জড়িতদের শনাক্তে পুলিশ অভিযান চালাচ্ছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আশাশুনি প্রেসক্লাবের দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার

দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মী নিহত

আপডেট সময়: ০৬:১৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫