আজ ০৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
‎ডুমুরিয়াকে আবাসন এলাকা হিসেবে গড়তে চাই ,,,,,, কেডিএ চেয়ারম্যান সাভারে ‌‘প্রেশারকুকার বোমা’ নিষ্ক্রিয় করল পুলিশের বিশেষ টিম সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা হলেও উন্নতি হবে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী শ্যামনগরে তিন লক্ষ টাকা অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট গরুর ক্ষুরারোগ এবং ছাগল-ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান জীবন ও সময় যেভাবে বরকতময় হয় শ্যামনগরে পাইলস অপারেশনের সময় রোগীর মৃত্যু, হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ ময়না তদন্ত শেষে দাফন সম্পন্ন শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন বুধহাটায় চেয়ারম্যান প্রার্থী এ্যাড.শহিদুলের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প। ৩ শতাধিক রোগীর সেবা প্রদান সাতক্ষীরা সদরে ৭৫ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ,সন্ধান চেয়ে পরিবারের আকুতি

৫ দফা দাবিতে সাতক্ষীরায় পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি

  • আব্দুর রহমান
  • আপডেট সময়: ১০:২৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৭২৫ বার পড়া হয়েছে
নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে চতুর্থ দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সাতক্ষীরার মাঠপর্যায়ের পরিবার পরিকল্পনা কর্মীরা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে এ কর্মসূচিতে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের পরিবার কল্যাণ পরিদর্শক (এফপিআই), পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) এবং পরিবার পরিকল্পনা পরিদর্শকরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য দেন এফডব্লিউভি, এফপিআই, এফডব্লিউএ সমন্বয় পরিষদের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহানারা খাতুন এবং সাংগঠনিক সম্পাদক মনিরা খাতুন। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. কবিরুল ইসলাম, অছিকুর রহমান, মেহেদী হাসান, মোতাহার হোসেন, অমল কুমার পাল, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা শাহানারা খাতুন, মাহমুদা সুলতানা, অন্তরা আফরোজ, এফডব্লিউএ সাহানাজ পারভীন, খাদিজাতুল কুবরা ও ১৪টি ইউনিয়নের পরিদর্শক ও এফডব্লিউএ নেতৃবৃন্দ।
মাঠপর্যায়ের কর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে তারা জনস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এখনো পদোন্নতি কাঠামো, বেতন গ্রেড সমন্বয় ও নিয়োগবিধি বাস্তবায়নসহ বিভিন্ন ন্যায্য দাবি দীর্ঘদিন অমীমাংসিত রয়ে গেছে। এতে কর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে বলে তারা জানান।
সভাপতি শফিকুল ইসলাম বলেন, মাঠপর্যায়ে আমরা বছরের পর বছর কাজ করছি। কিন্তু পদোন্নতির সুযোগ নেই, বেতন কাঠামোও যুগোপযোগী হয়নি। আমাদের ন্যায্য দাবি মানা না হলে আন্দোলন আরও কঠোর হবে।
সাধারণ সম্পাদক শাহানারা খাতুন বলেন, নিয়োগবিধি বাস্তবায়ন আমাদের মৌলিক দাবি। এটি দ্রুত কার্যকর না হলে মাঠপর্যায়ের কাজ ব্যাহত হতে পারে। সাংগঠনিক সম্পাদক মনিরা খাতুন বলেন, ১৪টি ইউনিয়নের কর্মীরা আন্দোলনে আছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

‎ডুমুরিয়াকে আবাসন এলাকা হিসেবে গড়তে চাই ,,,,,, কেডিএ চেয়ারম্যান

৫ দফা দাবিতে সাতক্ষীরায় পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি

আপডেট সময়: ১০:২৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫