আজ ০৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ খর্ণিয়া হাইস্কুলে সভাপতি নির্বাচিত  মোজাহিদ কুলিয়া ভূমি অফিসে ঘুষের অভিযোগ: এক কর্মকর্তাকে ঘিরে বারবার একই প্রশ্ন, তদন্ত হবে কবে? আশাশুনিতে ২০০ ফুট সড়কেই ৩০–৪০ গর্ত, দ্রুত সংস্কারের দাবি শ্যামনগরে অপহরণের ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন কালিগঞ্জে রিপনকে ঘিরে তোলপাড়, আপত্তিকর অবস্থার ভিডিও ভাইরাল প্রেমের টানে সীমান্ত পাড়ি, দুই বছর ধরে কারাগারে বাদল বিনা চিকিৎসায় আর কারও মৃত্যু দেখতে চাই না: স্বাস্থ্যমন্ত্রী এল নিনোর প্রভাবে ২০২৭ হতে পারে সবচেয়ে উষ্ণ বছর কাশিমাড়ি শ্রমিক লীগের হাসনাত হাসু’র অত্যাচারে ভূমি দস্যু চাঁদাবাজ নিপীড়ন থেকে রক্ষা পেতে মানববন্ধন

বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আলিপুরে দোয়া ও মিলাদ মাহফিল

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:১৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৯২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরা সদর উপজেলার আলিপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ জোহর আলিপুর আব্দুস সাত্তার কমপ্লেক্সে আলিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুর রউফ বলেন, “দেশের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আমরা সবাই একত্রিত হয়েছি। তিনি শুধু বিএনপিরই নন, দেশের একজন গুরুত্বপূর্ণ নেত্রী। তার দ্রুত আরোগ্য লাভ আমাদের সবার প্রত্যাশা।” তিনি আরও বলেন, “দেশব্যাপী নেতাকর্মীসহ সাধারণ মানুষও তার সুস্থতার জন্য দোয়া করছেন। আমরা মহান আল্লাহর দরবারে তার সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করি। তার সুস্থতা দেশের জন্য আশীর্বাদ।” এসময় আরও উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাদিউজ্জামান বাদশা, জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান, ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান চান্দু, ছাত্রনেতা আব্দুল্লাহ আল সিয়ামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ

বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আলিপুরে দোয়া ও মিলাদ মাহফিল

আপডেট সময়: ০৯:১৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫