আজ ১০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশাশুনি কৌচুয়া রিকার্ডিও সম্পত্তি যবর দখলের পায়তারা , থানায় অভিযোগ ,  সাতক্ষীরায় রাজনৈতিক বিরোধের জেরে স্বপন দাসের স্ত্রীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন রত্না দাস জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরায় মরহুম আলহাজ্ব তোফায়েল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাঁশের মই বসিয়েছেন স্থানীয়রা সেতুতে নেই উঠানামার সংযোগ সড়ক ভোগান্তিতে এলাকাবাসী আশাশুনি সরকারি কলেজে বিপ্লব ও সংহতি দিবস পালিত মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আশাশুনি কৌচুয়া রেকর্ডিও সম্পত্তি যবর দখলের পায়তারা , থানায় অভিযোগ সাতক্ষীরায় ১০ হাজার অসহায় মানুষের বাড়িতে গিয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন ডা. বলরাম বিশ্বাস।
কোন কোন দেশকে তিনি এ তালিকায় রেখেছেন, তা পরিষ্কার করেননি

‘তৃতীয় বিশ্বের দেশ’ থেকে অভিবাসন বন্ধের ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ‘তৃতীয় বিশ্বের দেশ’ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার পরিকল্পনা করছেন। তবে কোন কোন দেশকে তিনি এ তালিকায় অন্তর্ভুক্ত করেছেন, তা স্পষ্ট করেননি।

বুধবার ওয়াশিংটনে এক আফগান নাগরিকের গুলিতে দুই ন্যাশনাল গার্ড সদস্য আহত হওয়ার ঘটনার পরদিন বৃহস্পতিবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘোষণা দেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ব্যবস্থা “সম্পূর্ণ পুনরুদ্ধারের” সুযোগ করে দিতে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন বন্ধ করা হবে।

ট্রাম্প আরও জানান, তাঁর পূর্বসূরি জো বাইডেনের প্রশাসনের সময় দেওয়া “লাখ লাখ” অভিবাসনের অনুমোদন বাতিল করা হবে। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের জন্য “প্রকৃত সম্পদ নন” এমন বিদেশিদের দেশ থেকে বের করে দেওয়া উচিত।

এর আগে ট্রাম্প প্রশাসন জানায়, ১৯টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা নাগরিকদের ইস্যুকৃত গ্রিনকার্ড পুনর্মূল্যায়ন করা হবে। ইউএসসিআইএসের প্রধান জোসেফ এডলো বলেন, ঝুঁকিপূর্ণ বা উদ্বেগের তালিকায় থাকা দেশগুলোর গ্রিনকার্ডধারীদের নথিপত্র কঠোরভাবে পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আশাশুনি কৌচুয়া রিকার্ডিও সম্পত্তি যবর দখলের পায়তারা , থানায় অভিযোগ , 

কোন কোন দেশকে তিনি এ তালিকায় রেখেছেন, তা পরিষ্কার করেননি

‘তৃতীয় বিশ্বের দেশ’ থেকে অভিবাসন বন্ধের ইঙ্গিত ট্রাম্পের

আপডেট সময়: ০৩:৪৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫