আজ ১১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
newspaper কলারোয়ায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে সাতক্ষীরায় সিসিডিবির দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন সাতক্ষীরা সদর  হাসপাতালের ভিতর গৃহবধুকে ধর্ষন, আউট সোসিং কর্মী গ্রেপ্তার বাংলাদেশ ভুমিহীন আন্দোলনের আয়োজনে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে সাতক্ষীরায় দোয়া প্রকাশিত সংবাদের প্রতিবাদ তালায় মেয়ের মৃত্যুর বিচার দাবি, জামিনে থাকা আসামিদের বিরুদ্ধে হুমকির অভিযোগ আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার সাতক্ষীরার শ্যামনগরে মানবপাচারে সহায়তাকারী ও চোরাকারবারি সন্দেহে ২জন আটক তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২
ঢাকা থেকে সাতক্ষীরাগামী

সোহাগ পরিবহনের ধাক্কায় সাতক্ষীরায় গুড় ব্যবসায়ী নিহত

  • বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়: ০৭:৫৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৩৪৬ বার পড়া হয়েছে

দুর্ঘটনাকবলিত সোহাগ পরিবহনটি সড়কের পাশে পড়ে রয়েছে

ঢাকা থেকে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের ধাক্কায় আনন্দ দাস (৫৩) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানাধীন শাকদহ ব্রিজের নিকটবর্তী ফুলতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনন্দ দাস সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন শাকদহ গ্রামের কৃষ্ণপদ দাসের ছেলে। তিনি শহরের বড়বাজারের গুড় ব্যবসায়ী ছিলেন।

নিহতের স্বজন মিলন দাস জানান, তাঁর বাবা গুড় ব্যবসায়ী আনন্দ দাস প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে বাড়ি থেকে প্রাতঃভ্রমণে বের হন। সকালে শাকদহ ব্রিজের নিকটবর্তী সড়কের পাশ দিয়ে হাঁটার সময় ফুলতলা মোড়ে ঢাকা থেকে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-৪৪৬২) তাকে ধাক্কা দেয়।

এতে তিনি ছিটকে সড়কের পাশের বিলে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর বাসের চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত সোহাগ পরিবহনটি মহাসড়কের পাশে পড়ে থাকলেও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহত আনন্দ দাসের মরদেহ তাঁর স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং খর্ণিয়া হাইওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

newspaper

ঢাকা থেকে সাতক্ষীরাগামী

সোহাগ পরিবহনের ধাক্কায় সাতক্ষীরায় গুড় ব্যবসায়ী নিহত

আপডেট সময়: ০৭:৫৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬