আজ ০২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের  ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবিতে বিক্ষোভ ভোমরার হালিম মাস্টারের বিরুদ্ধে মাদক সাম্রাজ্য গড়ার অভিযোগ আশাশুনিতে জলবায়ু সহনশীল উপকূল গড়তে লিডার্সের  উন্নয়ন প্রশিক্ষণ  আশাশুনিতে জমি নিয়ে বিরোধের জেরে ঘরে ঢুকে নারীদের মারপিট  অনিয়ম-দুর্নীতির গ্যাড়াকলে বিপর্যস্ত নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত প্রচারের’ অভিযোগ ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস কালিগঞ্জে সংখ্যালঘু পরিবারের জমি দখলচেষ্টাও হামলা রোকনুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা কোথায়? এক মাসের মধ্যে শাখরা-কোমরপুর সেতুর সংস্কারকাজ শুরুর ঘোষণা দিলেন আব্দুর রউফ উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের বিরুদ্ধে নানা অভিযোগ

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:৩০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৪ বার পড়া হয়েছে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ডাক শুনে সাড়া দিচ্ছেন তিনি। দেশি-বিদেশি চিকিৎসক নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ড সার্বক্ষণিক তাঁর চিকিৎসায় নিয়োজিত রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

রবিবার রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

চিকিৎসক সূত্র জানায়, আগের তিন দিনের তুলনায় তাঁর সাড়া দেওয়া কিছুটা ভালো, যা চিকিৎসকদের মতে ইতিবাচক লক্ষণ। তবে অবস্থার বড় ধরনের উন্নতি হয়নি।

রিজভী বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। অবনতি হয়নি, আবার উল্লেখযোগ্য উন্নতিও নেই। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থায় তারেক রহমান উদ্বেগে সময় কাটাচ্ছেন। প্রতি মুহূর্তে চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন এবং চিকিৎসার সব কার্যক্রম সমন্বয় করছেন।

এভারকেয়ারের পাশাপাশি লন্ডনের চিকিৎসকদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছেন তারেক রহমান। সেখানে খালেদা জিয়া গতবার চিকিৎসা নিয়েছিলেন বলে জানান রিজভী।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের  ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবিতে বিক্ষোভ

খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

আপডেট সময়: ০৪:৩০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫