আজ ০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ইরানের বদলে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত: ট্রাম্প সাতক্ষীরার উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করতে হবে: কুলিয়ায় জনসভায় আব্দুর রউফ সাতক্ষীরায় ধানের শীষের জোয়ার উঠেছে: আব্দুর রউফ সাতক্ষীরা জেলা স্ট্যাম্প ভেণ্ডার সমিতির নতুন কমিটি গঠন সাতক্ষীরায় ৩৩ বিজিবির অভিযানে চৌদ্দ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ শাপলাকুঁড়ি বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ইয়ং টাইগার্স অ-১৪: সাতক্ষীরা জেলা দল সেমিফাইনালে সাতক্ষীরার দুটিসহ ১০৪ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ‘ভুয়া’ চিঠি : সতর্ক করল মন্ত্রণালয় লিখিত ও ভাইভায় হাতের লেখার অমিল, বাসা থেকে ডেকে এনে প্রার্থী আটক প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সাতক্ষীরা জেলা স্ট্যাম্প ভেণ্ডার সমিতির নতুন কমিটি গঠন

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০২:৫৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা স্ট্যাম্প ভেণ্ডার সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার সাতক্ষীরা মোজাফফর গার্ডেনে আয়োজিত বনভোজনের অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে আবু মোর্তজাকে সভাপতি এবং আব্দুল মজিদকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন স্ট্যাম্প ভেন্ডার সৈয়দ আহম্মদ খান মনু। বক্তব্য রাখেন কলারোয়ার লিয়াকত আলী, কালিগঞ্জের কুদ্দুস আলী, পাটকেলঘাটার মোঃ জিল্লুর রহমান, আদালতপাড়ার আব্দুল মজিদ ও আবু মোর্তজা। বক্তারা বলেন, ট্রেজারী থেকে কোর্ট ফি, নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও অন্যান্য কাগজপত্র সংগ্রহের সময় স্ট্যাম্প ভেণ্ডারদের মাঝে অনেক অনিয়ম ও অতিরিক্ত খরচের সমস্যা দেখা দেয়। কখনও কখনও একক স্ট্যাম্প ভেণ্ডারকে জড়িত করে জেলেও পাঠানো হয়। এছাড়া কৃত্রিম সংকট সৃষ্টি করে অসাধু কর্মকর্তারা ভেণ্ডারদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেন। এ ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রক্ষা পেতে স্ট্যাম্প ভেণ্ডারদের একত্রিত হয়ে শক্তিশালী সংগঠন গঠন করা প্রয়োজন। শেষে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়, সভাপতি আবু মোর্তজা ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ নেতৃত্বে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ইরানের বদলে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত: ট্রাম্প

সাতক্ষীরা জেলা স্ট্যাম্প ভেণ্ডার সমিতির নতুন কমিটি গঠন

আপডেট সময়: ০২:৫৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬