আজ ০৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাদকসেবনের দায়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবলের কারাদণ্ড গাজী নজরুলের ৪ দিন, প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর গাজী নজরুলের আসনে জামায়াতের বিকল্প প্রার্থী নিয়ে তৎপরতা পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ লক্ষ টাকা অনুমোদন আশাশুনি প্রেসক্লাবের দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার মায়ের কাছে ক্ষমা চেয়ে চিরকুট, নালিতাবাড়ীতে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু বাণিজ্য থেকে প্রতিরক্ষা—বদলে যাচ্ছে বাংলাদেশের ভূরাজনৈতিক বাস্তবতা গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নারীর হাতে সেলাই মেশিন, পাহাড়ি পরিবারে সচ্ছলতার প্রত্যাশা
শিশুদের খেলাধুলায় ফেরাতে শিক্ষা অফিসারের বিশেষ উদ্যোগ

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ উন্নয়নে তথ্য সংগ্রহ শুরু

  • আব্দুর রহমান
  • আপডেট সময়: ০৮:০৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ৬০৯ বার পড়া হয়েছে

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলার ১০৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ পুনরুদ্ধার ও ব্যবহারযোগ্য করে তুলতে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। দীর্ঘদিন ধরে অধিকাংশ বিদ্যালয়ের খেলার মাঠ অব্যবহারযোগ্য থাকায় শিক্ষার্থীদের খেলাধুলা ও শরীরচর্চা কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এ প্রেক্ষাপটে মাঠ উন্নয়ন ও কো-কারিকুলার কার্যক্রম জোরদারে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা অনুশীলন নিশ্চিত করা হবে। পরিকল্পনা অনুযায়ী প্রতি বৃহস্পতিবার নির্ধারিত সময়ে কো-কারিকুলার কার্যক্রম হিসেবে খেলাধুলা ও শরীরচর্চা চালু রাখা হবে, যাতে শিক্ষার্থীরা নিয়মিত শারীরিক অনুশীলনের মাধ্যমে সুস্থতা ও শৃঙ্খলা বজায় রাখতে পারে। উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো মাঠ পুনরুদ্ধার করে ব্যবহারযোগ্যতায় ফিরিয়ে আনা।
সাতক্ষীরা জেলার বিদ্যালয় ও আশপাশের মাঠগুলোকে শিশু ও সাধারণ মানুষের খেলাধুলার উপযোগী করে তোলা হবে। পাশাপাশি মাঠে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং স্থানীয় কমিউনিটির অংশগ্রহণে মাঠ ব্যবস্থাপনা উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া শিশু ও যুবসমাজকে মাদক ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলাকে কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও মনোসামাজিক স্বাস্থ্য উন্নয়নের পাশাপাশি নেতৃত্বগুণ, দক্ষতা ও ইতিবাচক সামাজিক আচরণ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটিতে অংশগ্রহণমূলক ও সহায়ক পরিবেশ তৈরির কথাও জানানো হয়েছে। শিক্ষাবিদরা মনে করেন, কো-কারিকুলার কার্যক্রম না থাকলে শিক্ষার্থীদের মানসিক ও সৃজনশীল বিকাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নাটক, সংগীত, বিতর্ক ও চিত্রাঙ্কনের মতো কার্যক্রমের অভাবে সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা কমে যায়। অতিরিক্ত পড়াশোনার চাপ মানসিক ভারসাম্য নষ্ট করে চাপ ও হতাশা বাড়ায় এবং আত্মবিশ্বাস হ্রাস পায়। একই সঙ্গে দলগত কাজ ও যোগাযোগ দক্ষতা গড়ে ওঠে না, যা সামাজিকীকরণে বাধা সৃষ্টি করে এবং অসামাজিক আচরণের ঝুঁকি বাড়ায়। খেলাধুলার অভাবে শারীরিক সক্রিয়তা কমে গিয়ে স্থূলতা ও শারীরিক দুর্বলতা দেখা দেয় এবং নেতৃত্ব, সময় ব্যবস্থাপনা ও সমস্যা সমাধানের মতো জীবন দক্ষতা অর্জন ব্যাহত হয়। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে সাতক্ষীরার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও কার্যকর খেলাধুলার পরিবেশ নিশ্চিত হবে এবং প্রাথমিক শিক্ষার সামগ্রিক মান উন্নত হবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন বলেন, “প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে অপরিহার্য একটি স্থান। খেলাধুলার মাধ্যমে শিশুরা সুস্থতা অর্জনের পাশাপাশি নেতৃত্বের গুণাবলী ও দলবদ্ধভাবে কাজ করার সক্ষমতা বাড়াতে পারে। কিন্তু অনেক বিদ্যালয়ে মাঠের অভাব বা সংস্কারের ঘাটতির কারণে শিশুরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। এ পরিস্থিতি পরিবর্তনে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি।”

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

মাদকসেবনের দায়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবলের কারাদণ্ড

শিশুদের খেলাধুলায় ফেরাতে শিক্ষা অফিসারের বিশেষ উদ্যোগ

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ উন্নয়নে তথ্য সংগ্রহ শুরু

আপডেট সময়: ০৮:০৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬