আজ ০১:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে সাতক্ষীরায় সিসিডিবির দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন সাতক্ষীরা সদর  হাসপাতালের ভিতর গৃহবধুকে ধর্ষন, আউট সোসিং কর্মী গ্রেপ্তার বাংলাদেশ ভুমিহীন আন্দোলনের আয়োজনে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে সাতক্ষীরায় দোয়া প্রকাশিত সংবাদের প্রতিবাদ তালায় মেয়ের মৃত্যুর বিচার দাবি, জামিনে থাকা আসামিদের বিরুদ্ধে হুমকির অভিযোগ আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার সাতক্ষীরার শ্যামনগরে মানবপাচারে সহায়তাকারী ও চোরাকারবারি সন্দেহে ২জন আটক তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২ সাতক্ষীরায় নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটরদের ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ

অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত

অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য, নিবেদিতপ্রাণ, সৎ, নিষ্ঠাবান এবং সকলের ভালোবাসার পাত্র মো. সেলিমুর রহমানের স্মরণে এক নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। অগ্রগতি সংস্থার আয়োজনে ৭ই নভেম্বর শনিবার বিকাল তিনটার সময় সাতক্ষীরা ত্রিশমাইলস্থ অগ্রগতি রিসোর্টে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস। মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানে সংস্থার সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মরহুমের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

এই সময় উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস (অগ্রগতি সংস্থা),‌ উপপরিচালক  মহিলা বিষয়ক অধিদপ্তর নাজমুন নাহার, ফিন্যান্স কো-ডিনেটর মো. ফিরোজ হোসেন (অগ্রগতি সংস্থা), প্রতিষ্ঠাতা সভাপতি রবিউল ইসলাম খোকন (অগ্রগতি সংস্থা), প্রাক্তন অধ্যক্ষ সুভাস সরকার, সিনিয়র সাংবাদিক ও ডেইলি স্টার এর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, অধ্যাপক আবদুল হামিদ, মেজর ইসহাক আলী, ইউপি সদস্য (লাবসা) টু্টুল মোস্তফা, এছাড়াও অনুষ্ঠানে অগ্রগতি সংস্থার বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সেলিমুর রহমানের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস আবেগঘন কণ্ঠে মো. সেলিমুর রহমানের সাথে তাঁর দীর্ঘ ৩২ বছরের পথচলার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, “১৯৯৫ সালে যখন আমি একদম শূন্য হাতে সাতক্ষীরায় আসি, তখন থেকেই সেলিমুর রহমান আমার সাথে মিশেছে। আমাদের দুজনের ওপর দিয়ে কত বিপদ গেছে, তা বলে শেষ করতে পারব না; কিন্তু সে কখনো কোনো বিপদকে বিপদ মনে করেনি। স্বার্থ, সম্মান বা সমতা—কোনো ক্ষেত্রেই তার মধ্যে বিন্দুমাত্র ত্রুটি বা হিংসা আমি দেখিনি। ৩২ বছরের পথচলায় আমার চেয়ে অগ্রগতি সংস্থায় সেলিমের দায়িত্ব ও অবদান কোনো অংশেই কম ছিল না, বরং বেশি ছিল।”

তিনি আরও বলেন, “যেদিন আমার পাশে কেউ ছিল না এবং নিকট আত্মীয়রাও খোঁজ নিত না, সেদিন একমাত্র সেলিমুর রহমানই আমার খোঁজ নিত এবং ৩২ বছরে আমার পিছন থেকে এক পা-ও সরে দাঁড়ায়নি। সে ছিল বলেই আজ এত বড় একটি প্রতিষ্ঠান দাঁড়িয়েছে।”

সভা শেষে মরহুম মো. সেলিমুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমেই স্মরণসভার সমাপ্তি ঘটে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে সাতক্ষীরায় সিসিডিবির দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত

আপডেট সময়: ০৩:৪৫:১০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬