আজ ০২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
newspaper কলারোয়ায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে সাতক্ষীরায় সিসিডিবির দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন সাতক্ষীরা সদর  হাসপাতালের ভিতর গৃহবধুকে ধর্ষন, আউট সোসিং কর্মী গ্রেপ্তার বাংলাদেশ ভুমিহীন আন্দোলনের আয়োজনে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে সাতক্ষীরায় দোয়া প্রকাশিত সংবাদের প্রতিবাদ তালায় মেয়ের মৃত্যুর বিচার দাবি, জামিনে থাকা আসামিদের বিরুদ্ধে হুমকির অভিযোগ আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার সাতক্ষীরার শ্যামনগরে মানবপাচারে সহায়তাকারী ও চোরাকারবারি সন্দেহে ২জন আটক তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২

সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে মুদি ও চায়ের দোকানে অগ্নিসংযোগের অভিযোগ

সাতক্ষীরা মামলার সাক্ষী হওয়ায় পূর্ব শত্রুতার জের ধরে এক নারীর মুদি ও চায়ের দোকানে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোছাঃ হাসিনা খাতুন (৪৭) নামের ওই নারী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।  অভিযোগে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার যুগরাজপুর গ্রামের মৃত নজরুল ইসলামের স্ত্রী মোছাঃ হাসিনা খাতুনের সাথে একই এলাকার মুরোদ হোসেন ও আহাদসহ কিছু ব্যক্তির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। একটি মামলায় সাক্ষী হওয়ার পর থেকেই বিবাদীরা তাকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল।এরই ধারাবাহিকতায়, গত ০৩নভেম্বর ভোর রাতে সাতক্ষীরার লাবসা বাইপাস এলাকায় অবস্থিত বাদীর নিজস্ব মুদিখানা ও চায়ের দোকানটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এর আগে বিবাদীরা দোকানে আগুন ধরিয়ে দেওয়া ও প্রাণনাশের হুমকি দিয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। আগুনে দোকানটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় ভুক্তভোগী নারীর জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন হারিয়ে মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এছাড়া তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। ঘটনাটি নাইট গার্ড আবদুল খালেক দেখেছেন বলে জানা গেছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত শনাক্তকরণ, আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

newspaper

সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে মুদি ও চায়ের দোকানে অগ্নিসংযোগের অভিযোগ

আপডেট সময়: ০৩:৫৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬