আজ ০৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
উপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সমন্বয় সভা   সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গায় ‘নতুনকুঁড়ি ২০২৬-২৭এর ইউনিয়ন পর্যায়ের বাছাই পর্ব সম্পন্ন সাতক্ষীরায় যাত্রা শুরু করল ‘এ্যাপেল ষ্টোর’ জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা জরুরি সাতক্ষীরায় ঘের ব্যবসায়ীর উপর হামলা;থানায় এজাহার ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি লিয়াকত তালা প্রেসক্লাবের অভিনন্দন সাতক্ষীরায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের প্রতিরোধ মিছিল ও সমাবেশ ডা. আনিছুর রহমান মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে ওয়ারেন্টেশন ক্লাস অনুষ্ঠিত  দরবাস্তিয়ায় গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ করলেন ডা: আ: রাজ্জাক

সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গায় ‘নতুনকুঁড়ি ২০২৬-২৭এর ইউনিয়ন পর্যায়ের বাছাই পর্ব সম্পন্ন

বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়নে সম্পন্ন হলো ‘নতুনকুঁড়ি জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা ২০২৬-২৭ এর ইউনিয়ন পর্যায়ের বাছাই পর্ব। তৃণমূল পর্যায়ের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্য নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় ক্ষুদে শিল্পীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজলপুর বল ফিল্ড মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতার মূল বিষয়গুলোর মধ্যে ছিল— ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স ,ভলিবল, ব্যাডমিন্টন, দাবা মার্শাল আর্ট, সাঁতার ,টেবিল টেনিস ।
অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং শিক্ষাবিদগণ। উক্ত অনুষ্ঠানের সূচনা বক্তব্য রাখেন  ইকবাল হোসাইন  আরবি প্রভাষক ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এবং  রফিকুল ইসলাম সাবেক চেয়ারম্যান ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ।প্রতিযোগীদের বয়স ও দক্ষতা বিবেচনা করে কয়েকটি গ্রুপে বিভক্ত করে এই মূল্যায়ন প্রক্রিয়া চালানো হয়। ঝাউডাঙ্গা ইউনিয়ন পর্যায় থেকে যারা বিভিন্ন ইভেন্টে বিজয়ী হয়েছে, তারা পরবর্তী সাতক্ষীরা সদর উপজেলা পর্যায়ের মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে স্থানীয় অতিথিরা বলেন, নতুনকুঁড়ি প্রতিযোগিতা আমাদের নতুন প্রজন্মের মেধা ও মননশীলতা বিকাশের অন্যতম সেরা মাধ্যম। ঝাউডাঙ্গার এই শিশু-কিশোররাই আগামী দিনে জাতীয় পর্যায়ে সাতক্ষীরার মুখ উজ্জ্বল করবে।
ইউনিয়ন পর্যায়ের এই সফল আয়োজন শেষে এখন উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই উপজেলা পর্যায়ের বাছাইয়ের বিস্তারিত সময়সূচি ঘোষণা করা হবে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

উপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সমন্বয় সভা  

সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গায় ‘নতুনকুঁড়ি ২০২৬-২৭এর ইউনিয়ন পর্যায়ের বাছাই পর্ব সম্পন্ন

আপডেট সময়: ০৬:৩২:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬