আজ ০৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
উপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সমন্বয় সভা   সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গায় ‘নতুনকুঁড়ি ২০২৬-২৭এর ইউনিয়ন পর্যায়ের বাছাই পর্ব সম্পন্ন সাতক্ষীরায় যাত্রা শুরু করল ‘এ্যাপেল ষ্টোর’ জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা জরুরি সাতক্ষীরায় ঘের ব্যবসায়ীর উপর হামলা;থানায় এজাহার ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি লিয়াকত তালা প্রেসক্লাবের অভিনন্দন সাতক্ষীরায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের প্রতিরোধ মিছিল ও সমাবেশ ডা. আনিছুর রহমান মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে ওয়ারেন্টেশন ক্লাস অনুষ্ঠিত  দরবাস্তিয়ায় গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ করলেন ডা: আ: রাজ্জাক
বিশ্ব জলাতঙ্ক দিবসের সভায় সিভিল সার্জন

জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা জরুরি

‘একসাথে আরও শক্তিশালী জলাতঙ্ক প্রতিরোধ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে সচেতনতামূলক র‌্যালি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড় ও টার্মিনাল এলাকা হয়ে র‌্যালিটি সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালিতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, সাংবাদিক, স্বাস্থ্য কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে সিভিল সার্জন কার্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বলেন, “জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হলেও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা ও টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। কোনো প্রাণীর কামড়কে অবহেলা না করে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা নিতে হবে। একই সঙ্গে জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং প্রাণীর টিকাদান কার্যক্রম জোরদার করা জরুরি।” তিনি আরও বলেন, “জলাতঙ্ক প্রতিরোধ শুধু স্বাস্থ্য বিভাগের একার দায়িত্ব নয়। জনগণ, শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই জলাতঙ্কমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।” সভায় আরও বক্তব্য দেন সদর হাসপাতালের আরএমও ডা. আব্দুর রহমান, এমওসিএস ডা. এসমত জাহান সুমনা ও জুনিয়র সার্জন ডা. রাশেদুজ্জামান। এ ছাড়া শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে মো. মনিরুল ইসলাম, মোসাম্মৎ সাহিনুর রহমান, পাবলিক হেলথ নার্স শিরিনা খাতুন, নার্স সুপারভাইজার ফিরোজা আক্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

উপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সমন্বয় সভা  

বিশ্ব জলাতঙ্ক দিবসের সভায় সিভিল সার্জন

জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা জরুরি

আপডেট সময়: ০৬:২৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬