আজ ০৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় ঘের ব্যবসায়ীর উপর হামলা;থানায় এজাহার ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি লিয়াকত তালা প্রেসক্লাবের অভিনন্দন সাতক্ষীরায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের প্রতিরোধ মিছিল ও সমাবেশ ডা. আনিছুর রহমান মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে ওয়ারেন্টেশন ক্লাস অনুষ্ঠিত  দরবাস্তিয়ায় গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ করলেন ডা: আ: রাজ্জাক ​হযরত আবুবকর সিদ্দীক (রা:) ইসলামিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের পবিত্র ছবক অনুষ্ঠান সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় স্ত্রী-সন্তানের কাছ থেকে বন্ডে স্বাক্ষর করিয়ে আন,ভবলীলা শেষ করে দিব ৩০ সেপ্টেম্বরের মধ্যে বদলি নিষ্পত্তির নির্দেশ

সাতক্ষীরায় ঘের ব্যবসায়ীর উপর হামলা;থানায় এজাহার

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে পূর্বশত্রুতার জেরে শওকত সরদার (৫০) নামে এক মৎস্য ঘের ব্যবসায়ীর ওপর হামলা ও ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উমরাপাড়া গ্রামের মো. মিলন মোড়ল (৪০) ও তাঁর অজ্ঞাতনামা ৪-৫ সহযোগীর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। অভিযুক্ত মিলনের বিরুদ্ধে ইয়াবা ও গাঁজা সেবন এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগও করেছেন বাদীপক্ষ।
গত ২৩ সেপ্টেম্বর রাতে ব্রহ্মরাজপুর ইউনিয়নের উমরাপাড়াগ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত শওকত সরদার যুগিপোতা গ্রামের মো. আক্কেল আলী সরদারের ছেলে। তিনি স্থানীয় যুগীপোতা বিলে মৎস্য ঘের পরিচালনা করেন।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, ঘটনার দিন রাতে খাবার শেষে ঘেরের জমির মালিক আফসার হোসেনকে হারির টাকা দেওয়ার জন্য ৪০ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলে বাড়ি থেকে বের হন শওকত সরদার। বাড়ির সামনের রাস্তায় পৌঁছালে পূর্বশত্রুতার জেরে মৃত ইব্রাহিম মোড়লের ছেলে মো. মিলন মোড়লসহ অজ্ঞাতনামা ৪-৫ জন তাঁর পথরোধ করেন।
এ সময় অভিযুক্তরা লোহার রড ও লাঠি দিয়ে শওকতকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে মাথায় লোহার রড দিয়ে আঘাত করতে গেলে তিনি বাম হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেন। এতে তাঁর বাম হাতের কনুইয়ের নিচে হাড়ভাঙ্গা জখম এবং ডান হাতের নিচের অংশে কাটা জখম হয়।
অভিযোগে আরও বলা হয়, মারধরের একপর্যায়ে শওকত মাটিতে লুটিয়ে পড়লে তাঁর কাছে থাকা ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন অভিযুক্তরা। পরে তাঁর চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে পুরুষ ওয়ার্ডের ১ নম্বর কক্ষে ভর্তি করা হয়। জানা গেছে এই মিলন মোড়ল এর আগেও বড়খামার গ্রামের নূর মোহাম্মদ (৫৫) কেও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করেছে,
এ ঘটনায় আহত শওকতের ভাই আব্দুর রশিদ বাদী হয়ে গত ২৪ সেপ্টেম্বর সাতক্ষীরা সদর থানায় এজাহার দায়ের করেছেন বলে জানা গেছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরায় ঘের ব্যবসায়ীর উপর হামলা;থানায় এজাহার

সাতক্ষীরায় ঘের ব্যবসায়ীর উপর হামলা;থানায় এজাহার

আপডেট সময়: ০৪:৫৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬