নিজস্ব প্রতিনিধি: গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি ডা. আনিছুর রহমানের ১৪তম মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে ২৫ সেপ্টেম্বের- ২০২৬ শুক্রবার বাদ আসর ইটাগাছা সিএন্ডবি জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন সিএন্ডবি জামে মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলামের বড় জামাই মাওলানা মোঃ ইয়াহিয়া।
এসময় উপস্থিত ছিলেন ওয়াপদা জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মাঈন উদ্দীন, দারুস সালাম জামে মসজিদের ইমাম মাওলানা ওসমান গনি, মরহুম ডা. আনিছুর রহমানের বড় ভাই মোঃ সামছুল হক, পুত্র মোঃ রবিউল ইসলাম, মোঃ আমিনুর রহমান ও মোঃ মনিরুজামান, ভাইয়ের ছেলে মোঃ জাকির হোসেন, চেম্বারের পরিচালাক ডা. অর্নিবান সরকারসহ পরিবারের সদস্যবৃন্দ, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সদস্যবৃন্দ, বিভিন্ন ওসুধ কোম্পানির প্রতিনিধিবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ। ডা. আনিছুর রহমান ২০১২ সালের ২৭ সেপ্টেম্বর ইন্তেকাল করেন।
ডা. আনিছুর রহমান সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি, দৈনিক পত্রদূত পত্রিকার চিফ রিপোর্টার, বাংংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজ এবং সুবর্ণভূমির পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি আব্দুস সামাদের শ্বশুর।
সংবাদ শিরোনাম:
ডা. আনিছুর রহমান মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত
-
রিপোর্টার - আপডেট সময়: ০৪:৩৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- ৩ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়



















