আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরাঃ
সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে উচ্চ মাধ্যমিক ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নতুন শিক্ষার্থীদের ওয়ারেন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজের অধ্যক্ষ একেএম শফিকুজ্জামানের সভাপতিত্বে অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। কলেজের ক্রীড়া শিক্ষক তৈয়ব হাসান বাবুর পরিচালনায় অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ ময়নুল হাসানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান এবং লেখাপড়া শিখে সুনাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।
রিপোর্টার 


















