আজ ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সংরক্ষিত সংসদ সদস্য বিথীকা বিনতে হোসেনের সঙ্গে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাৎ বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ সাতক্ষীরায় চাঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গুম মামলা প্রধান আসামি ভেন্ডার রবি আটক ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কালিগঞ্জে পিআইও মফিজের বিরুদ্ধে কমিশন ও কাজ ছাড়াই বিল ছাড়ের অভিযোগ বিদ্যুৎ সংযোগ নেই, মিটারও বসেনি—তবু ৬৯২ টাকার বিল ! ১০০ কোটি ডলারের চুক্তি ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে মারধর তালার খড়ের ডাঙ্গা বিলে দুই দশক ধরে মৎস্যচাষ, এক ফসলি জমিতে বাড়ছে উৎপাদন ও আয়

‎ডুমুরিয়াকে আবাসন এলাকা হিসেবে গড়তে চাই ,,,,,, কেডিএ চেয়ারম্যান

‎ডুমুরিয়ায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর বিভিন্ন সেবা ও মাস্টার প্ল্যান সম্পর্কে জনসাধারণকে অবহিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেডিএর চেয়ারম্যান এ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা। তিনি তার বক্তব্যে বলেন, একটি এলাকা উন্নয়ন করতে হলে প্রথমেই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে। তিনি ডুমুরিয়াকে আবাসন এলাকা হিসেবে গড়তে চান এবং ডুমুরিয়া -চুকনগর বাইপাস সড়কে উন্নীত করার আশ্বাস দেন। বিশেষ অতিথি ছিলেন সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। কেডিএর পরিকল্পনা বিদ তানভীর আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, সাংবাদিক এমএ এরশাদ,এসএম জাহাঙ্গীর আলম,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ সরোয়ার হোসেন, সদস্য সচিব সরদার আব্দুল মালেক, শেখ হাফিজুর রহমান, মোল্যা মাহবুবুর রহমান,গাজী আব্দুল হালিম, শাহিনুর রহমান, মশিউর রহমান লিটন, শেখ ফরহাদ হোসেন, শেখ মতিয়ার রহমান, অধ্যক্ষ আব্দুল হাই, আব্দুল লতিফ জমাদ্দার, মুক্তিযোদ্ধা নুরুন্নবী,এফএম মাসুদুল হক, আনোয়ার হোসেন, আজমল হুদা মিঠু,পিয়ারী সুলতানা, শিবু প্রসাদ দাস, আঃ কাদের প্রমুখ।
‎সভায় কেডিএর আওতাধীন বিভিন্ন সেবা, ভবন নির্মাণের অনুমোদন, ভূমি ব্যবহার, পরিকল্পিত নগরায়ণ এবং মাস্টার প্ল্যানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্ন, সমস্যা ও মতামত শোনা হয়।
‎সভায় বক্তারা বলেন, পরিকল্পিত ও টেকসই উন্নয়নের জন্য মাস্টার প্ল্যান সম্পর্কে জনগণের সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেডিএর সেবা গ্রহণের ক্ষেত্রে সাধারণ মানুষ যাতে সহজে সঠিক তথ্য পেতে পারেন, সে বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
‎মতবিনিময় সভায় কেডিএর সংশ্লিষ্ট কর্মকর্তা, উপজেলা প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সংরক্ষিত সংসদ সদস্য বিথীকা বিনতে হোসেনের সঙ্গে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাৎ

‎ডুমুরিয়াকে আবাসন এলাকা হিসেবে গড়তে চাই ,,,,,, কেডিএ চেয়ারম্যান

আপডেট সময়: ০২:৫২:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬