আজ ১১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় ঘের ব্যবসায়ীর উপর হামলা;থানায় এজাহার ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি লিয়াকত তালা প্রেসক্লাবের অভিনন্দন সাতক্ষীরায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের প্রতিরোধ মিছিল ও সমাবেশ ডা. আনিছুর রহমান মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে ওয়ারেন্টেশন ক্লাস অনুষ্ঠিত  দরবাস্তিয়ায় গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ করলেন ডা: আ: রাজ্জাক ​হযরত আবুবকর সিদ্দীক (রা:) ইসলামিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের পবিত্র ছবক অনুষ্ঠান সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় স্ত্রী-সন্তানের কাছ থেকে বন্ডে স্বাক্ষর করিয়ে আন,ভবলীলা শেষ করে দিব ৩০ সেপ্টেম্বরের মধ্যে বদলি নিষ্পত্তির নির্দেশ

গরুর ক্ষুরারোগ এবং ছাগল-ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় গরুর ক্ষুরারোগ এবং ছাগল-ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল (কল) প্রকল্প ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কর্মসূচির আওতায় উপজেলার মৌতলা ইউনিয়নের নরহরকাটি, মথুরেশপুর ইউনিয়নের রায়পুর এবং চাম্পাফুল ইউনিয়নের চাঁদখালী গ্রামে কয়েক শতাধিক পরিবারের গৃহপালিত গরু, ছাগল ও ভেড়াকে ক্ষুরারোগ ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকা দেওয়া হয়।
টিকাদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মৌতলা ইউনিয়নের এআই টেকনিশিয়ান মো. শাহিনুর রহমান, মথুরেশপুর ইউনিয়নের এআই টেকনিশিয়ান শেখ ওয়াহিদুজ্জামান, চাম্পাফুল ইউনিয়নের এআই টেকনিশিয়ান মো. শাহাবুদ্দীন, লিডার্সের কল প্রকল্পের ফিল্ড অফিসার সুমন ঢালী, মোসলেমা পারভীন, তৃষা দত্ত, আনিছুর রহমানসহ সংশ্লিষ্টরা।
উপকূলীয় এ জনপদের অধিকাংশ মানুষ কৃষি ও গবাদিপশু পালনের ওপর নির্ভরশীল। অনেক প্রান্তিক পরিবারের জীবন-জীবিকার অন্যতম প্রধান আয়ের উৎস গৃহপালিত পশু। তবে বিগত কয়েক বছর ধরে বিভিন্ন রোগে গবাদিপশু মারা যাওয়ায় অনেক পরিবারকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে।
এ অবস্থায় ক্ষুরারোগ ও পিপিআর-এর মতো সংক্রামক রোগ প্রতিরোধে সময়োপযোগী টিকাদান কর্মসূচি গ্রহণ করায় স্থানীয় খামারি ও প্রান্তিক পশুপালকরা উপকৃত হবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নিয়মিত টিকাদানের মাধ্যমে গবাদিপশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং পশুপালন খাতকে আরও সুরক্ষিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরায় ঘের ব্যবসায়ীর উপর হামলা;থানায় এজাহার

গরুর ক্ষুরারোগ এবং ছাগল-ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান

আপডেট সময়: ০৩:৩১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬