আশাশুনিতে ২০২৫-২৬ অর্থ বছরে পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় প্রথমে লাল ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়। পরে উপজেলা মডেল মসজিদ সড়কে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে আশাশুনি মডেল মসজিদ মিলনায়তনে এক কংগ্রেসের আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় আয়োজিত পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। কৃষি সম্প্রসারন কর্মকর্তা আফরোজা আক্তার রুমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খুলনা অঞ্চল, খুলনার অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুস সোবহান। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ী সাতক্ষীরার উপ পরিচালক মোঃ সাইফুল ইসলাম, পার্টনার এর সিনিঃ মনিটরিং অফিসার কৃষিবিদ মোসাদ্দেক হোসেন, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন ও জাকির হোসেন বাবু, কৃষক ইয়াছিন আলী প্রমুখ
সংবাদ শিরোনাম:
আশাশুনিতে ২০২৫-২৬ অর্থবছরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
-
আশাশুনি প্রতিনিধি: - আপডেট সময়: ০২:৪৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- ১০ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়

















