আজ ০৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
প্রবীণ কল্যাণ সংস্থার শোকসভা ও দোয়া উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগ সাতক্ষীরায় আওয়ামীলীগ নেত্রী রওশন আরা রুবির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ আশাশুনিতে সোলার ব্যাটারি চুরির অভিযোগে যুবককে গণধোলাই আশাশুনিতে ২০২৫-২৬ অর্থবছরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা সাতক্ষীরায় জমি দখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে হামলার অভিযোগ ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ সাতক্ষীরার ব্লিস হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড  তথ্য চাইতে গিয়ে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ

আশাশুনিতে সোলার ব্যাটারি চুরির অভিযোগে যুবককে গণধোলাই

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সাতক্ষীরার আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের আদালতপুর গ্রামে একটি মুরগির খামারের সোলার ব্যাটারি চুরির অভিযোগে এক যুবককে আটক করে গণধোলাই দেওয়ার পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কোদন্ডা গ্রামের স্বাধন চন্দ্র দাশের ছেলে প্রদীপ দাশের মুরগির খামার থেকে সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় একটি সোলার ব্যাটারি চুরি হয়। পরদিন মঙ্গলবার সকাল ৯টার দিকে আদালতপুর গ্রামের জয়নাল গাজীর ছেলে মো. ইউনুছ গাজী (২৫) ব্যাটারিটি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দা রুবেল তাকে আটক করেন।

খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে বিপুল সংখ্যক এলাকাবাসী জড়ো হন। পরে গ্রাম পুলিশ এবাদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়দের দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ইউনুছ গাজী জানান, তিনি ব্যাটারিটি চুরি করেননি। আদালতপুর গ্রামের রেজাউল গাজীর ছেলে আলিফ বিল্লাহ তার কাছে ব্যাটারিটি এনে দিয়েছিলেন। তবে এ দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে এলাকাবাসীর অভিযোগ, আলিফ বিল্লাহর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন চুরির অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী প্রদীপ দাশ জানান, এর আগেও তার বাড়ি থেকে একটি এফজেড ডিলাক্স মোটরসাইকেল, একটি দেড় ইঞ্চি পানির মোটর এবং তিন কয়েল বৈদ্যুতিক তার চুরি হয়েছিল। কিন্তু এসব ঘটনারও কোনো সুরাহা হয়নি।

স্থানীয়দের ভাষ্য, ইউনুছ গাজী মাদকাসক্ত এবং অতীতেও বিভিন্ন ঘটনায় তাকে সতর্ক করা হয়েছিল। পরে ভবিষ্যতে আর কোনো চুরি বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াবেননা এমন অঙ্গীকারের ভিত্তিতে তার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

খবর পেয়ে আশাশুনি থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

প্রবীণ কল্যাণ সংস্থার শোকসভা ও দোয়া

আশাশুনিতে সোলার ব্যাটারি চুরির অভিযোগে যুবককে গণধোলাই

আপডেট সময়: ০২:৫৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬