আজ ০২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ খর্ণিয়া হাইস্কুলে সভাপতি নির্বাচিত  মোজাহিদ কুলিয়া ভূমি অফিসে ঘুষের অভিযোগ: এক কর্মকর্তাকে ঘিরে বারবার একই প্রশ্ন, তদন্ত হবে কবে? আশাশুনিতে ২০০ ফুট সড়কেই ৩০–৪০ গর্ত, দ্রুত সংস্কারের দাবি শ্যামনগরে অপহরণের ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন কালিগঞ্জে রিপনকে ঘিরে তোলপাড়, আপত্তিকর অবস্থার ভিডিও ভাইরাল প্রেমের টানে সীমান্ত পাড়ি, দুই বছর ধরে কারাগারে বাদল বিনা চিকিৎসায় আর কারও মৃত্যু দেখতে চাই না: স্বাস্থ্যমন্ত্রী এল নিনোর প্রভাবে ২০২৭ হতে পারে সবচেয়ে উষ্ণ বছর কাশিমাড়ি শ্রমিক লীগের হাসনাত হাসু’র অত্যাচারে ভূমি দস্যু চাঁদাবাজ নিপীড়ন থেকে রক্ষা পেতে মানববন্ধন

সাতক্ষীরায় জমি দখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে হামলার অভিযোগ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"adjust":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের গয়েশপুর গ্রামে এক বৃদ্ধের মালিকানাধীন জমি দখলের চেষ্টা, মাছের ঘেরে ক্ষতিসাধন, পারিবারিক কবরস্থান দখলের অপচেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আকবর আলী (৭৪) সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গয়েশপুর মৌজার খতিয়ান নং ৮৯ ও ৯২-এর অন্তর্ভুক্ত দাগ নং ৩৫৬, ৩৫৭ ও ৩৫১-এর মোট ২০ শতক জমির বৈধ মালিক মো. আকবর আলী। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে তিনি শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখল করে আসছেন এবং মালিকানার সব বৈধ কাগজপত্র তার কাছে রয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়েছে, একই গ্রামের মেহেদী হাসান, আনারুল ইসলাম, আমিনুর রহমান ও আল-আমিনসহ কয়েকজন দীর্ঘদিন ধরে ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় গত ৩ আগস্ট দুপুরে তারা দলবদ্ধভাবে জমিতে প্রবেশ করে ঘেরাবেড়া নির্মাণের মাধ্যমে জমি দখলের চেষ্টা করেন। এ সময় আকবর আলী ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে অভিযুক্তরা তাদের গালিগালাজ করেন এবং প্রাণনাশ, গুরুতর জখম, হাত-পা ভেঙে দেওয়া ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া ভুক্তভোগীর অভিযোগ, তার মাছের ঘের কেটে প্রায় ৫ হাজার টাকার মাছ পাশের খালে ছেড়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের পৈতৃক কবরস্থান ঘেরাবেড়া দিয়ে দখলের চেষ্টা করা হয় এবং পারিবারিক বাঁশঝাড় থেকে পাঁচটি বাঁশ কেটে নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগে বলা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে স্থানীয় ইউনুস, কামাল হোসেনসহ আরও কয়েকজনের নাম অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর আশঙ্কা, জমি নিয়ে চলমান বিরোধের জেরে যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই তিনি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, তার জমির সুরক্ষা নিশ্চিত করা এবং পরিবারের নিরাপত্তা প্রদানের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাসুদুর রহমান, পিপিএম বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জমি নিয়ে কোনো পক্ষ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না।

তিনি আরও বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কোনো ধরনের দখল, ভাঙচুর, হুমকি বা সহিংসতা বরদাশত করা হবে না। তদন্তে যার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, তার বিরুদ্ধেই প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ

সাতক্ষীরায় জমি দখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে হামলার অভিযোগ

আপডেট সময়: ০২:০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬