আজ ১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় দলিল লেখক মিজানের ১ লাখ ২৫ হাজার টাকার নামজারি বাণিজ্য আশাশুনি প্রেসক্লাবের দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার মায়ের কাছে ক্ষমা চেয়ে চিরকুট, নালিতাবাড়ীতে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু বাণিজ্য থেকে প্রতিরক্ষা—বদলে যাচ্ছে বাংলাদেশের ভূরাজনৈতিক বাস্তবতা গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া নারীর হাতে সেলাই মেশিন, পাহাড়ি পরিবারে সচ্ছলতার প্রত্যাশা ডাকসু আর্কাইভে ইতিহাসের মুখোমুখি নতুন প্রজন্ম সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ুথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত

জুলাই সনদ,গণভোট ও গণহত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ

  • ফিরোজ হোসেন
  • আপডেট সময়: ১২:০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

oplus_0

সাতক্ষীরা : গণভোটের রায়ের বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ কার্যকর এবং জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ওপর সংঘটিত গণহত্যার বিচার দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে ‘অদম্য জুলাই’ শীর্ষক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে শহীদ আসিফ চত্বরে সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মো. মেহেদী হাসানের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি মো. নুরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাতক্ষীরা শহর সভাপতি আল মামুন, সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু তালেব এবং আব্দুল গফুর। এছাড়া জুলাই যোদ্ধা মো. ইমরান হোসেন ইমু ও নাজমুল হোসেন রনি উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গণভোটের রায়ের যথাযথ প্রতিফলন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই বিপ্লবে ছাত্র-জনতার ওপর সংঘটিত গণহত্যার নিরপেক্ষ, সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করা সময়ের দাবি। তারা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। সমাবেশে আরও উপস্থিত ছিলেন শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক আরিফ বিল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান, কলেজ কার্যক্রম, মিডিয়া ও তথ্য সম্পাদক মো. মাসুদ রানা, মানবসম্পদ ও গবেষণা সম্পাদক ইমরান হোসেন আফজাল, সমাজসেবা ও ফাউন্ডেশন সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম, দাওয়াহ ও মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মো. শাহনেওয়াজ, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক মো. ওয়ালীউল্লাহ, প্রকাশনা ও স্কুল কার্যক্রম সম্পাদক মো. মাসুদুজ্জামান, এইচআরডি, পাঠাগার, ব্যবসায় শিক্ষা ও ছাত্রঅধিকার সম্পাদক মো. রফিকুল ইসলাম, আইন ও আন্তর্জাতিক সম্পাদক মো. আকবর হোসেন, ক্রীড়া সম্পাদক মো. হাসানুল বান্না, সহকারী সমাজসেবা সম্পাদক বিল্লাল হোসেন, সহকারী এইচআরডি সম্পাদক হা. রাসেল হুসাইন, সিটি কলেজ সভাপতি মোল্ল্যা ইব্রাহীম খলিলুল্লাহ, আগরদাঁড়ী মাদ্রাসা থানা সভাপতি মো. মুহিব্বুল্লাহ, সাতক্ষীরা সরকারি কলেজ সভাপতি জিয়াউর রহমান ফাহিমসহ শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারীরা জুলাই বিপ্লবে নিহতদের স্মরণ করেন এবং তাদের দাবিগুলোর দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরায় দলিল লেখক মিজানের ১ লাখ ২৫ হাজার টাকার নামজারি বাণিজ্য

জুলাই সনদ,গণভোট ও গণহত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ

আপডেট সময়: ১২:০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬