আজ ১১:১১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মায়ের কাছে ক্ষমা চেয়ে চিরকুট, নালিতাবাড়ীতে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু বাণিজ্য থেকে প্রতিরক্ষা—বদলে যাচ্ছে বাংলাদেশের ভূরাজনৈতিক বাস্তবতা গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া নারীর হাতে সেলাই মেশিন, পাহাড়ি পরিবারে সচ্ছলতার প্রত্যাশা ডাকসু আর্কাইভে ইতিহাসের মুখোমুখি নতুন প্রজন্ম সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ুথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত আন্তর্জাতিক ফাইটারদের চ্যালেঞ্জ, জেডএফসি-২-তে উজ্জ্বল বাংলাদেশ প্রেস ব্রিফিংয়ে রিংয়ের আবহ, কাল জুলকান ইনডোর এরিনায় শিরোপার লড়াই

জামায়াত নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জামায়াতে ইসলামীর এক নেতাকে পথরোধ করে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মুজিবুর রহমান ঢালী (৬০) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার প্রতিবাদে একই দিন সকালে উপজেলা জামায়াত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নিজস্ব মাছের ঘের থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ঈশ্বরীপুর ইউনিয়ন জামায়াতের নেতা মুজিবুর রহমান ঢালী। বংশীপুর এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি তার পথরোধ করে মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। পরে লোহার রড ও পাইপ দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, হামলায় অংশ নেওয়া ব্যক্তিরা স্থানীয় বিএনপি নেতা ছাদেম চেয়ারম্যানের অনুসারী। হামলার সময় ছাদেম চেয়ারম্যান ঘটনাস্থলের কাছেই অবস্থান করছিলেন বলেও তিনি অভিযোগ করেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

মারধরের একপর্যায়ে মুজিবুর রহমান ঢালী সড়কে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। হামলায় তার মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

হাসপাতালে চিকিৎসাধীন মুজিবুর রহমান ঢালী বলেন, “আমি জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক কারণেই আমার ওপর এ হামলা চালানো হয়েছে। অভিযুক্তদের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বিরোধ ছিল না।”

ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলা জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নায়েবে আমীর অধ্যাপক ফজলুল হকের নেতৃত্বে কর্মসূচিতে উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুল হামিদ, সাইদী হাসান বুলবুল, শহিদুল ইসলামসহ উপজেলা ও পৌর জামায়াতের নেতাকর্মীরা অংশ নেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

মায়ের কাছে ক্ষমা চেয়ে চিরকুট, নালিতাবাড়ীতে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু

জামায়াত নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ

আপডেট সময়: ০৩:০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬