আজ ১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মায়ের কাছে ক্ষমা চেয়ে চিরকুট, নালিতাবাড়ীতে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু বাণিজ্য থেকে প্রতিরক্ষা—বদলে যাচ্ছে বাংলাদেশের ভূরাজনৈতিক বাস্তবতা গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া নারীর হাতে সেলাই মেশিন, পাহাড়ি পরিবারে সচ্ছলতার প্রত্যাশা ডাকসু আর্কাইভে ইতিহাসের মুখোমুখি নতুন প্রজন্ম সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ুথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত আন্তর্জাতিক ফাইটারদের চ্যালেঞ্জ, জেডএফসি-২-তে উজ্জ্বল বাংলাদেশ প্রেস ব্রিফিংয়ে রিংয়ের আবহ, কাল জুলকান ইনডোর এরিনায় শিরোপার লড়াই

ভোমরা স্থল বন্দরের কাস্টমস হাউসে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাণিজ্য আরও গতিশীল করা এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে সাতক্ষীরার ভোমরা কাস্টমস হাউসের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ভোমরা কাস্টমস হাউসের কমিশনার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন অতিরিক্ত কমিশনার মিনহাজ উদ্দিন। সভায় আমদানি-রপ্তানি কার্যক্রমে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে বক্তব্য দেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বক্তব্য দেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাসিম ফারুক খান মিঠু, ভোমরা স্থল বন্দর আমদানিকারক-রপ্তানিকারক গ্রুপের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সংগঠনের প্রচার বিষয়ক সম্পাদক মো. আনারুল ইসলাম, ভোমরা সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান এবং সাধারণ সম্পাদক আবু মুসা।

এ সময় কাস্টমস হাউসের সহকারী কমিশনার মোস্তফা কামাল, দায়িত্বরত রাজস্ব কর্মকর্তা ও সহকারী রাজস্ব কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ ভোমরা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তাদের বক্তব্যের পর কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান বন্দরকেন্দ্রিক বাণিজ্য আরও গতিশীল করতে এবং ব্যবসায়ীদের উত্থাপিত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

মায়ের কাছে ক্ষমা চেয়ে চিরকুট, নালিতাবাড়ীতে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু

ভোমরা স্থল বন্দরের কাস্টমস হাউসে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময়: ১১:৪০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬