আজ ১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:

আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

আইনজীবী নিজাম উদ্দিন শান্তকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে বুধবার আদালত চত্বরে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে ফোরামের নেতৃবৃন্দ, জ্যেষ্ঠ ও নবীন আইনজীবীসহ বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, একজন আইনজীবীকে পরিকল্পিতভাবে হত্যা করা শুধু একটি ব্যক্তির ওপর হামলা নয়, এটি বিচারব্যবস্থা ও আইনের শাসনের ওপরও আঘাত। তারা এ ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি তীব্র নিন্দা ও ক্ষোভ জানান।

বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে চিহ্নিত করে গ্রেপ্তার, দ্রুত তদন্ত সম্পন্ন এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা না হলে দেশের আইনজীবী সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

সমাবেশ শেষে আইনজীবীরা আদালত চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি আদালত এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

নারীর হাতে সেলাই মেশিন, পাহাড়ি পরিবারে সচ্ছলতার প্রত্যাশা

আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

আপডেট সময়: ১১:৩৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬