আজ ০৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় বড় পরিবর্তনের আভাস শ্যামনগরের উপকূলীয় কৈখালী ভূমি অফিসে জরাজীর্ণ টিন সেটে চলছে দুই ইউনিয়নের ভূমি সেবা আশাশুনির তেতুলিয়া-টিকা সড়কের কোদালশাহ স্লুইস গেটে ধস,প্লাবনের শঙ্কায় ১০ গ্রামের মানুষ দেবহাটা-কালিগঞ্জে সরকারি বরাদ্দের টাকা গিলে খাচ্ছে পিআইও মফিজুর ‘তোমরা আমাদের অবাক করে দিয়েছ’, মিরাজকে গিলক্রিস্ট ট্রলের ‘লর্ড শান্ত’ এখন সত্যিকারের ‘লর্ড’ সাতক্ষীরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় বল্লী ইউনিয়নে জমিজমা বিরোধের জেরে নারীসহ পরিবারের ওপর হামলায় থানায় লিখিত অভিযোগ চিকিৎসার আশ্বাসে তালায় এনে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় নারীসহ গ্রেপ্তার ২ শ্যামনগরের উপকূলে রাস্তা সংস্কার না হওয়ায় এলাকাবাসী ধান রোপন করে প্রতিবাদ

আশাশুনিতে পুলিশের অভিযানে চার জুয়াড়ি গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল বাজার এলাকায় অভিযান চালিয়ে চার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খানের নেতৃত্বে এসআই মো. আব্দুর রউফ সঙ্গীয় ফোর্স নিয়ে বড়দল বাজার মোটরসাইকেল স্ট্যান্ড সংলগ্ন আমিনুর গাজীর চায়ের দোকানে অভিযান চালান।

অভিযানের সময় তাস দিয়ে জুয়া খেলছিলেন এমন অবস্থায় বড়দল গ্রামের মো. আমিনুর গাজী (৫০), মো. মিজানুর রহমান (৫৪), মহব্বত মালী (৪৮) এবং বুড়িয়া গ্রামের মো. মুকুল সানা (৪৪)-কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সুরত ঢালী, সরজিৎ মণ্ডল (৪৫) ও সিরাজুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫২টি বিভিন্ন রঙের তাস এবং জুয়া খেলার নগদ ৬ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়।

আশাশুনি থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭-এর ৩/৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে গ্রেপ্তার চার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

১৮০ দিনের মূল্যায়ন শেষে মন্ত্রিসভায় বড় পরিবর্তনের আভাস

আশাশুনিতে পুলিশের অভিযানে চার জুয়াড়ি গ্রেপ্তার

আপডেট সময়: ১১:৫৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬