আজ ০৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
‎ডুমুরিয়াকে আবাসন এলাকা হিসেবে গড়তে চাই ,,,,,, কেডিএ চেয়ারম্যান সাভারে ‌‘প্রেশারকুকার বোমা’ নিষ্ক্রিয় করল পুলিশের বিশেষ টিম সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা হলেও উন্নতি হবে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী শ্যামনগরে তিন লক্ষ টাকা অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট গরুর ক্ষুরারোগ এবং ছাগল-ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান জীবন ও সময় যেভাবে বরকতময় হয় শ্যামনগরে পাইলস অপারেশনের সময় রোগীর মৃত্যু, হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ ময়না তদন্ত শেষে দাফন সম্পন্ন শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন বুধহাটায় চেয়ারম্যান প্রার্থী এ্যাড.শহিদুলের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প। ৩ শতাধিক রোগীর সেবা প্রদান সাতক্ষীরা সদরে ৭৫ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ,সন্ধান চেয়ে পরিবারের আকুতি

দলীয় প্রভাব খাটিয়ে কালিগঞ্জে কৃষক তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সরকারি কৃষক তালিকা প্রণয়নে অনিয়ম, জালিয়াতি এবং সরকারি সুবিধা আত্মসাতের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন কাজী আবু সাঈদ (সোহেল)।

রোববার (২৮ জুন) দাখিল করা ওই আবেদনে তিনি নিজেকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কালিগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব হিসেবে পরিচয় দিয়েছেন।

অভিযোগ করা হয়েছে, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান দলীয় প্রভাব খাটিয়ে উপজেলা কৃষি অফিস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় এবং উপজেলা খাদ্য গুদামের সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার সঙ্গে যোগসাজশে সরকারি কৃষক তালিকা প্রণয়নে অনিয়ম করেছেন। অভিযোগে বলা হয়েছে, প্রকৃত কৃষকদের বাদ দিয়ে তাঁর আত্মীয়-স্বজন ও দলীয় সমর্থকদের তালিকাভুক্ত করা হয়েছে, যাদের অনেকেই কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত নন।

আবেদনকারীর দাবি, একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের মাধ্যমে প্রায় ২০০ জনকে বিশেষভাবে তালিকাভুক্ত করে তাদের নামে বিভিন্ন সরকারি কৃষি প্রকল্পের সুবিধা দেখিয়ে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করা হচ্ছে। এর ফলে প্রকৃত কৃষকরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন এবং স্থানীয় কৃষকদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে।

লিখিত আবেদনে বিষয়টির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলা হয়েছে, গোপন ও প্রকাশ্য তদন্ত পরিচালনা করলে অভিযোগের প্রকৃত সত্যতা উদঘাটিত হবে। একই সঙ্গে অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তি ও কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংবাদ প্রকাশ পর্যন্ত তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

‎ডুমুরিয়াকে আবাসন এলাকা হিসেবে গড়তে চাই ,,,,,, কেডিএ চেয়ারম্যান

দলীয় প্রভাব খাটিয়ে কালিগঞ্জে কৃষক তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ

আপডেট সময়: ০৪:৫১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬