আজ ০৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ফুলতলায় অস্ত্র, গুলি ও ইয়াবাসহ যশোর জেলা পুলিশের কনস্টেবল গ্রেপ্তার সাতক্ষীরায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন শ্যামনগরে সম্পত্তি দখলের প্রতিবাদে মানববন্ধন শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ সাতক্ষীরাবাসীকে ধর্মান্ধ মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ  শ্যামনগর উপজেলা ওলামা দলের আহ্বায়ক কমিটির অনুমোদন  নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে  অধিকারের  মানববন্ধন আশাশুনিতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ   ছাত্র আন্দোলনের মুখে ভোর রাতে কলেজ ছাড়লেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ  কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের  ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবিতে বিক্ষোভ

নাজিমগঞ্জ বাজারে সরকারি জমিতে রাতারাতি ছাদ নির্মাণ, ক্ষোভ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৬:৫০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪৬ বার পড়া হয়েছে

আরাফাত আলী, স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজারে পেরিফেরিভুক্ত সরকারি জমিতে একটি দোকানঘরের ছাদ রাতারাতি নির্মাণকে কেন্দ্র করে এলাকায় প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাজারের প্রধান সড়কের পাশে কোনো অনুমোদন ছাড়াই স্থায়ী অবকাঠামো নির্মাণের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রের দাবি, সোমবার রাতের আঁধারে মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের বাসিন্দা ও ঠিকাদার রফিকুল ইসলামের উদ্যোগে ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়। কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, প্রশাসনের নজর এড়িয়ে এ ধরনের নির্মাণকাজ সম্ভব নয়। তবে এসব অভিযোগের পক্ষে তারা কোনো নথিপত্র দেখাতে পারেননি।

এ বিষয়ে বক্তব্য জানতে রফিকুল ইসলামের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

অভিযোগ রয়েছে, নির্মাণকাজ শুরুর পর স্থানীয়রা সংশ্লিষ্ট দপ্তরে মৌখিকভাবে অবহিত করলেও তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার বলেন, “নাজিমগঞ্জ বাজারে পেরিফেরিভুক্ত জমিতে ছাদ নির্মাণের বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় বাজারের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, এমন নির্মাণ বন্ধ না হলে ভবিষ্যতে বাজার এলাকায় পরিকল্পনাহীন দখল বাড়তে পারে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলতলায় অস্ত্র, গুলি ও ইয়াবাসহ যশোর জেলা পুলিশের কনস্টেবল গ্রেপ্তার

নাজিমগঞ্জ বাজারে সরকারি জমিতে রাতারাতি ছাদ নির্মাণ, ক্ষোভ

আপডেট সময়: ০৬:৫০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬