আজ ১০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় দলিল লেখক মিজানের ১ লাখ ২৫ হাজার টাকার নামজারি বাণিজ্য আশাশুনি প্রেসক্লাবের দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার মায়ের কাছে ক্ষমা চেয়ে চিরকুট, নালিতাবাড়ীতে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু বাণিজ্য থেকে প্রতিরক্ষা—বদলে যাচ্ছে বাংলাদেশের ভূরাজনৈতিক বাস্তবতা গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া নারীর হাতে সেলাই মেশিন, পাহাড়ি পরিবারে সচ্ছলতার প্রত্যাশা ডাকসু আর্কাইভে ইতিহাসের মুখোমুখি নতুন প্রজন্ম সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ুথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত

কদমতলা বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের পথসভা

  • ছাদিকুজ্জামান
  • আপডেট সময়: ০৬:৪৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৮৫ বার পড়া হয়েছে

আগরদাঁড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের কদমতলা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় কদমতলা কাঁচা বাজারে এ পথসভা হয়। কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিতে বাজার এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। আগরদাঁড়ী ইউনিয়ন জামায়াতের আমির (ভারপ্রাপ্ত) মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি ড. আজিজ হাসান আল ফুয়াদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক এবং সাতক্ষীরা-2 আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। বক্তব্যে তিনি দেশের সার্বভৌমত্ব, উন্নয়ন ও নাগরিক অধিকার নিশ্চিত করতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি দাবি করেন, অতীতে জামায়াতে ইসলামী পরিচালিত দুটি মন্ত্রণালয়ে কোনো অনিয়ম বা দুর্নীতি পাওয়া যায়নি। সংসদে নির্বাচিত হলে সাতক্ষীরায় সুষম উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি প্রভাষক ওমর ফারুক, মাওলানা মোশাররফ হোসেন, জেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দীন, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা রবিউল ইসলাম, পি এস নাজিবুল্লাহ, আগরদাঁড়ী ইউনিয়ন চেয়ারম্যান কবির হোসেন মিলন, জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমানসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, কৃষক-শ্রমিক এবং স্থানীয় সাংবাদিকরা। পথসভায় বক্তারা আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরায় দলিল লেখক মিজানের ১ লাখ ২৫ হাজার টাকার নামজারি বাণিজ্য

কদমতলা বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের পথসভা

আপডেট সময়: ০৬:৪৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬