আজ ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সংরক্ষিত সংসদ সদস্য বিথীকা বিনতে হোসেনের সঙ্গে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাৎ বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সভাপতিকে শোকজ সাতক্ষীরায় চাঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গুম মামলা প্রধান আসামি ভেন্ডার রবি আটক ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কালিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কালিগঞ্জে পিআইও মফিজের বিরুদ্ধে কমিশন ও কাজ ছাড়াই বিল ছাড়ের অভিযোগ বিদ্যুৎ সংযোগ নেই, মিটারও বসেনি—তবু ৬৯২ টাকার বিল ! ১০০ কোটি ডলারের চুক্তি ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে মারধর তালার খড়ের ডাঙ্গা বিলে দুই দশক ধরে মৎস্যচাষ, এক ফসলি জমিতে বাড়ছে উৎপাদন ও আয়

জেলায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলছে জনসচেতনতামূলক কার্যক্রম

  • আব্দুর রহমান
  • আপডেট সময়: ০৫:৩৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৫৭৮ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী ব্যাপক প্রচারণা ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড স্থাপনসহ দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের গণভোটের লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে। গণভোট নিয়ে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ইতোমধ্যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যানার-ফেস্টুন স্থাপন, শিক্ষক সমাবেশ, অভিভাবক সমাবেশ ও উঠান বৈঠকের মাধ্যমে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এছাড়া গণভোট বিষয়ে শিক্ষকদের সুস্পষ্ট ধারণা ও দায়িত্ব সম্পর্কে অবহিত করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় সাব-ক্লাস্টারভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ) মোঃ আব্দুল আলীম স্বাক্ষরিত একটি নির্দেশনাপত্র জারি করা হয়। নির্দেশনায় বলা হয়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় পর্যায়ের চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণে গণভোট ২০২৬ বিষয়ে অবহিতকরণ অন্তর্ভুক্ত করা হবে। প্রশিক্ষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণ, ভোটাধিকার প্রয়োগ, কেন্দ্র ব্যবস্থাপনা এবং সরকারি দায়িত্ব পালনে শিক্ষকগণের করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি বিদ্যালয়ের বাৎসরিক পাঠ পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল সম্পর্কিত বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে। নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, জানুয়ারি ২০২৬ মাসের মধ্যে সকল উপজেলায় এ প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে এবং সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রশিক্ষণ পরিচালনা করতে হবে। নির্বাচন সংক্রান্ত অন্যান্য প্রশিক্ষণ চলমান থাকলে সেগুলোকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন, গণভোট ২০২৬ নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে কোনো ধরনের বিভ্রান্তি দূর করতে সাতক্ষীরা জেলায় জনসচেতনতামূলক সমন্বিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং বিদ্যালয়সমূহে গণভোট বিষয়ক প্রচারণা ব্যানার স্থাপন করা হয়েছে। একইসঙ্গে সকল দাপ্তরিক চিঠিপত্রে গণভোটের লোগো ব্যবহার করা হচ্ছে। তিনি আরও বলেন, শিক্ষক সমাবেশ, অভিভাবক সমাবেশ ও উঠান বৈঠকের মাধ্যমে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে। এসব কার্যক্রম আন্তরিকভাবে বাস্তবায়ন করায় সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সংরক্ষিত সংসদ সদস্য বিথীকা বিনতে হোসেনের সঙ্গে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাৎ

জেলায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলছে জনসচেতনতামূলক কার্যক্রম

আপডেট সময়: ০৫:৩৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬