আজ ১১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশাশুনি কৌচুয়া রিকার্ডিও সম্পত্তি যবর দখলের পায়তারা , থানায় অভিযোগ ,  সাতক্ষীরায় রাজনৈতিক বিরোধের জেরে স্বপন দাসের স্ত্রীর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন রত্না দাস জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরায় মরহুম আলহাজ্ব তোফায়েল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাঁশের মই বসিয়েছেন স্থানীয়রা সেতুতে নেই উঠানামার সংযোগ সড়ক ভোগান্তিতে এলাকাবাসী আশাশুনি সরকারি কলেজে বিপ্লব ও সংহতি দিবস পালিত মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আশাশুনি কৌচুয়া রেকর্ডিও সম্পত্তি যবর দখলের পায়তারা , থানায় অভিযোগ সাতক্ষীরায় ১০ হাজার অসহায় মানুষের বাড়িতে গিয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন ডা. বলরাম বিশ্বাস।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

সাতক্ষীরা থেকে হাজারো মানুষের ঢাকাযাত্রা, নেতৃত্বে আব্দুর রঊফ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:২০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ৪৮০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে এবং ঢাকার ৩০০ ফিট এলাকায় আয়োজিত মহাসমাবেশে সর্বোচ্চ জনসমাগম নিশ্চিত করতে উপকূলীয় জেলা সাতক্ষীরার সাতটি উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর–দেবহাটা) আসনের ধানের শীষের কান্ডারী আলহাজ্ব মো. আব্দুর রঊফ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন এই নেতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী। সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও একাধিকবার নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে তিনি তৃণমূলের রাজনীতিতে পরিচিত মুখ। তাঁর নেতৃত্বেই জেলার সদর, দেবহাটা, শ্যামনগর, কলারোয়া, কালিগঞ্জ, আশাশুনি ও তালা উপজেলা থেকে দলে দলে নেতাকর্মীরা ঢাকার পথে যাত্রা শুরু করেন।
নেতাকর্মীদের যাতায়াত, আবাসন ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে আগেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেন আলহাজ্ব মো. আব্দুর রঊফ। তাঁর সমর্থকদের একটি বড় অংশ ইতোমধ্যে ঢাকার ৩০০ ফিট সমাবেশস্থলে পৌঁছে গেছে। সাতক্ষীরা-২ আসনের হাজারো মানুষের এই ঢাকাযাত্রা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং দীর্ঘদিনের বঞ্চনা ও প্রত্যাশার বহিঃপ্রকাশ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
দলীয় সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর পরিবারসহ দেশ ছেড়ে লন্ডনে যান তারেক রহমান। দীর্ঘ প্রবাসজীবন শেষে তাঁর দেশে ফেরার খবরে সাতক্ষীরাসহ উপকূলীয় অঞ্চলে বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তৃণমূল পর্যায় পর্যন্ত বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
সাতক্ষীরা জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বলছেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু একটি ব্যক্তির দেশে ফেরা নয়, এটি বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে। আর সেই প্রত্যাশা ও আবেগকে ধারণ করেই আলহাজ্ব মো. আব্দুর রঊফের নেতৃত্বে সাতক্ষীরা-২ আসনের হাজারো মানুষ ঢাকায় উপস্থিত হয়ে ইতিহাসের সাক্ষী হতে প্রস্তুত।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আশাশুনি কৌচুয়া রিকার্ডিও সম্পত্তি যবর দখলের পায়তারা , থানায় অভিযোগ , 

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

সাতক্ষীরা থেকে হাজারো মানুষের ঢাকাযাত্রা, নেতৃত্বে আব্দুর রঊফ

আপডেট সময়: ০৯:২০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫