আজ ১০:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সরকারি অফিসেই ‘ব্যক্তিগত বাসা’! বাড়ি ভাড়াও তুলছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারেক রহমানের কাছে অভিযোগ: কালিগঞ্জে রোকনুজ্জামানের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপির ভাবমূর্তি বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি ফুলতলায় অস্ত্র, গুলি ও ইয়াবাসহ যশোর জেলা পুলিশের কনস্টেবল গ্রেপ্তার সাতক্ষীরায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন শ্যামনগরে সম্পত্তি দখলের প্রতিবাদে মানববন্ধন শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ সাতক্ষীরাবাসীকে ধর্মান্ধ মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ  শ্যামনগর উপজেলা ওলামা দলের আহ্বায়ক কমিটির অনুমোদন  নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে  অধিকারের  মানববন্ধন

জাতি গঠনে শিশু বিষয়ক সাংবাদিকতা শীর্ষক চারদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১২:১৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৫৮৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: জাতি গঠনে শিশুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে সাতক্ষীরায় শুরু হয়েছে শিশু বিষয়ক সাংবাদিকতা বিষয়ক চারদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। শুক্রবার সকালে সাতক্ষীরা জেলার একটি বেসরকারি রিসোর্টের প্রশিক্ষণ মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

শিশুদের ঝরেপড়া, সহিংসতা, বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলো গণমাধ্যমে কীভাবে দায়িত্বশীল ও নৈতিকভাবে উপস্থাপন করা যায়—সে বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আব্দুল কাদির। প্রধান অতিথি ছিলেন শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. আল আমিন সরকার। প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন গণমাধ্যম বিষয়ক সংগঠন ‘সমষ্টি’র নির্বাহী পরিচালক ও চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক মীর আত্তাকী মাসরুর জামান রনি।

প্রধান প্রশিক্ষক মীর আত্তাকী মাসরুর জামান রনি বলেন, “শিশু বিষয়ক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের আরও সংবেদনশীল ও নৈতিক হতে হবে। একটি অসতর্ক প্রতিবেদন শিশুর পুরো জীবনকে ঝুঁকির মুখে ফেলতে পারে।”

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আল আমিন সরকার বলেন, “শিশুদের সুরক্ষা, শিক্ষা ও মানসিক বিকাশ নিশ্চিত না হলে টেকসই জাতি গঠন সম্ভব নয়। দায়িত্বশীল শিশু বিষয়ক সাংবাদিকতা রাষ্ট্রের নীতি নির্ধারণেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।”

সভাপতির বক্তব্যে মো. আব্দুল কাদির বলেন, “শিশুদের ঝরেপড়া ও সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণের মাধ্যমে শিশু বিষয়ক প্রতিবেদন আরও মানসম্মত হবে বলে আমরা আশা করি।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিআইআরপিবি’র ড. জুবায়ের আলম, সিনারগোজের সাজিয়া আফরিন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সিনিয়র সাংবাদিক বাবুল সরদার, শরীফুল্লাহ কায়সার সুমন, এনায়েতুর রহমান, মনির হোসেন কামাল ও আমিনা বিলকিস ময়না।

চারদিনব্যাপী এ প্রশিক্ষণে সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে শিশু আইন, শিশু অধিকার, নৈতিক সাংবাদিকতা ও ফিল্ড রিপোর্টিং বিষয়ে বিভিন্ন সেশন পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সমষ্টির জাহিদুল আলম খান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সরকারি অফিসেই ‘ব্যক্তিগত বাসা’! বাড়ি ভাড়াও তুলছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ

জাতি গঠনে শিশু বিষয়ক সাংবাদিকতা শীর্ষক চারদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আপডেট সময়: ১২:১৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫