আজ ০৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ফুলতলায় অস্ত্র, গুলি ও ইয়াবাসহ যশোর জেলা পুলিশের কনস্টেবল গ্রেপ্তার সাতক্ষীরায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন শ্যামনগরে সম্পত্তি দখলের প্রতিবাদে মানববন্ধন শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ সাতক্ষীরাবাসীকে ধর্মান্ধ মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ  শ্যামনগর উপজেলা ওলামা দলের আহ্বায়ক কমিটির অনুমোদন  নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে  অধিকারের  মানববন্ধন আশাশুনিতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ   ছাত্র আন্দোলনের মুখে ভোর রাতে কলেজ ছাড়লেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ  কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের  ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবিতে বিক্ষোভ

সাতক্ষীরায় দেশীয় পিস্তল, তাজা কার্তুজ ও হাতবোমা জব্দ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:১৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • ৪৫৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ১টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড তাজা কার্তুজ, ২টি হাতবোমা ও মাদক জব্দ করেছে কোস্ট গার্ডের সদস্যরা। শুক্রবার (১২ ডিসেম্বর) কোস্ট গার্ড স্টেশন কয়রা ও সাতক্ষীরার যৌথ একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা মুনতাসির ইবনে মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার বুড়িগোয়ালিনী সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড তাজা কার্তুজ, ২টি হাতবোমা ও ১৬ পিস ইয়াবা জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা আলামতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কোস্ট গার্ড জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ফুলতলায় অস্ত্র, গুলি ও ইয়াবাসহ যশোর জেলা পুলিশের কনস্টেবল গ্রেপ্তার

সাতক্ষীরায় দেশীয় পিস্তল, তাজা কার্তুজ ও হাতবোমা জব্দ

আপডেট সময়: ০৪:১৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫