আজ ০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
তালায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অ্যামেচার ক্রিকেট প্লেয়ার এসোসিয়েশন’র সাধারণ সভা ও ইফতার মাহফিল এলাকার উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: আব্দুর রউফ পাটকেলঘাটায় প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টা, দুইজন আটক স্ট্যান্ডার্ড ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে ইফতার বিতরণ গণসংহতি আন্দোলন সাতক্ষীরার আলোচনা সভা ও ইফতার মাহফিল সাতক্ষীরায় শিক্ষককে হয়রানির প্রতিবাদ সভা ও স্মারকলিপি পেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টার সাথে আব্দুর রউফের সৌজন্য সাক্ষাত পাকুন্দিয়ায় পুলিশের চিরুনি অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়সমূহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

  • আব্দুল জলিল
  • আপডেট সময়: ০৫:১৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

যশোর কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম মিজানুর রহমান (বন্দি নম্বর–৮৭০৯)। তিনি যশোরের শার্শা উপজেলার আমতলা গ্রামের আক্কাচ আলীর ছেলে।

কারা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে যশোর কেন্দ্রীয় কারাগারের ভেতরে একটি স্থানে ওই ঘটনা ঘটে। বিষয়টি নজরে আসার পর কর্তব্যরত কারারক্ষীরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

এ বিষয়ে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, চলতি বছরের ২৪ জুলাই একটি হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে তিনি কারাগারে আসেন। তিনি কপোতাক্ষ-৩ ভবনে অবস্থান করছিলেন। ঘটনার বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়েছে। তারা এলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

তালায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

আপডেট সময়: ০৫:১৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫