আজ ০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে ওয়ারেন্টেশন ক্লাস অনুষ্ঠিত  দরবাস্তিয়ায় গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ করলেন ডা: আ: রাজ্জাক ​হযরত আবুবকর সিদ্দীক (রা:) ইসলামিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের পবিত্র ছবক অনুষ্ঠান সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় স্ত্রী-সন্তানের কাছ থেকে বন্ডে স্বাক্ষর করিয়ে আন,ভবলীলা শেষ করে দিব ৩০ সেপ্টেম্বরের মধ্যে বদলি নিষ্পত্তির নির্দেশ মাদকসেবনের দায়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবলের কারাদণ্ড গাজী নজরুলের ৪ দিন, প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর গাজী নজরুলের আসনে জামায়াতের বিকল্প প্রার্থী নিয়ে তৎপরতা পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ লক্ষ টাকা অনুমোদন

​হযরত আবুবকর সিদ্দীক (রা:) ইসলামিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের পবিত্র ছবক অনুষ্ঠান

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে
 উৎসবমুখর পরিবেশে হযরত আবুবকর সিদ্দীক (রা:) ইসলামিয়া কামিল মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষের আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের ‘পবিত্র ছবক অনুষ্ঠান’ ও নবীন বরণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসার মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ ওসমান গনীর   সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
​“জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য ফরজ” এবং “কুরআন-সুন্নাহর আলোকে পড়ি আলোকিত জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার ট্রাস্ট কমিটির সেক্রেটারী মোঃ আব্দুল মান্নান।
​মাদ্রাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ও ইসলামি ইতিহাসের সহকারী অধ্যাপক মোঃ আরিফুল ইসলামের পরিচালনায় পবিত্র কুরআন থেকে ছবক প্রদান করেন আরবি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ হাফিজুর রহমান। এছাড়া পবিত্র হাদীস শরীফ থেকে আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের ছবক প্রদান করেন আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম বিলালী।
​অনুষ্ঠানের শুরুতে উপস্থিত শিক্ষকবৃন্দের এবং আলিম ১ম বর্ষের নবীন শিক্ষার্থীদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আগত নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
​অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরে দেশ, জাতি ও শিক্ষার্থীদের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি কার হয় ।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে ওয়ারেন্টেশন ক্লাস অনুষ্ঠিত 

​হযরত আবুবকর সিদ্দীক (রা:) ইসলামিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের পবিত্র ছবক অনুষ্ঠান

আপডেট সময়: ০৫:১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬