আজ ০১:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মায়ের কাছে ক্ষমা চেয়ে চিরকুট, নালিতাবাড়ীতে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু বাণিজ্য থেকে প্রতিরক্ষা—বদলে যাচ্ছে বাংলাদেশের ভূরাজনৈতিক বাস্তবতা গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া নারীর হাতে সেলাই মেশিন, পাহাড়ি পরিবারে সচ্ছলতার প্রত্যাশা ডাকসু আর্কাইভে ইতিহাসের মুখোমুখি নতুন প্রজন্ম সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ুথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত আন্তর্জাতিক ফাইটারদের চ্যালেঞ্জ, জেডএফসি-২-তে উজ্জ্বল বাংলাদেশ প্রেস ব্রিফিংয়ে রিংয়ের আবহ, কাল জুলকান ইনডোর এরিনায় শিরোপার লড়াই

সাতক্ষীরা সদরে ৭৫ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ,সন্ধান চেয়ে পরিবারের আকুতি

  • ডেস্ক রিপোর্ট,
  • আপডেট সময়: ১২:৪২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ২৫৩ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা মো. ইফাজউদ্দীন (৭৫) গত ৮ জুলাই থেকে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন পার করছে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই সকাল আনুমানিক ১০টার দিকে তিনি নিজ বাড়ি থেকে স্থানীয় বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর থেকে আর বাড়িতে ফেরেননি। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ ইফাজউদ্দীন একজন বাকপ্রতিবন্ধী। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সাদা চেকের লুঙ্গি ও সবুজ রঙের একটি জামা। তার উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি এবং গায়ের রং উজ্জ্বল শ্যামলা।

নিখোঁজ ব্যক্তির ছেলে গোলাম রসুল বলেন, “আমরা অনেক জায়গায় খোঁজ করেছি, কিন্তু এখনো বাবার কোনো সন্ধান পাইনি। কেউ যদি তাকে কোথাও দেখে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।”

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মো. ইফাজউদ্দীনের সন্ধান পেলে বা তার বিষয়ে কোনো তথ্য জানা থাকলে ০১৮১৬-১৬৭৭৭৯ অথবা ০১৭২৭-০৩৩৯২৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

মায়ের কাছে ক্ষমা চেয়ে চিরকুট, নালিতাবাড়ীতে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু

সাতক্ষীরা সদরে ৭৫ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ,সন্ধান চেয়ে পরিবারের আকুতি

আপডেট সময়: ১২:৪২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬